👥 প্রতিনিধি তালিকা 📰 ই-পেপার
ঢাকা ০৭:৩৭ অপরাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

শ্রী শ্রী শ্যামাপূজা উপলক্ষে মাহিগঞ্জে ভক্তিমূলক সঙ্গীতানুষ্ঠান অনুষ্ঠিত

আজিজ,রংপুর প্রতিনিধি
  • Update Time : ০৪:৫৪:২২ অপরাহ্ন, সোমবার, ৯ নভেম্বর ২০২৬
  • / ৮ Time View
Print

আজিজ,রংপুর প্রতিনিধি:রংপুর নগরীর মাহিগঞ্জের কানুনগো পাড়ায় ডিমলা রাজদেবোত্তর এস্টেটের উদ্যোগে শ্রী শ্রী শ্যামাপূজা উপলক্ষে এক মনোমুগ্ধকর ভক্তিমূলক সঙ্গীতানুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুরের গণমানুষের নেতা, রংপুর মহানগর বিএনপির আহ্বায়ক ও রংপুর উন্নয়ন কর্তৃপক্ষের (আরডিএ) সম্মানিত চেয়ারম্যান জনাব মোঃ সামসুজ্জামান সামু।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিমলা রাজদেবোত্তর এস্টেটের সাধারণ সম্পাদক সুশান্ত ভৌমিক।
ভক্তিমূলক সংগীতের সুর ও আধ্যাত্মিক আবহে অনুষ্ঠানটি এক মনোমুগ্ধকর পরিবেশের সৃষ্টি করে। এ সময় উপস্থিত ভক্তবৃন্দ ও অতিথিরা ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে অনুষ্ঠানটি উপভোগ করেন।
প্রধান অতিথির বক্তব্যে সামসুজ্জামান সামু ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল মানুষের মধ্যে সম্প্রীতি, সৌহার্দ্য ও পারস্পরিক ভালোবাসা বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এ দেশের সব ধর্মের মানুষ পারস্পরিক শ্রদ্ধা ও ভালোবাসা নিয়ে একসঙ্গে বসবাস করবে—এটাই আমাদের প্রত্যাশা।
সামসুজ্জামান সামুর আন্তরিক উপস্থিতি ও দিকনির্দেশনামূলক বক্তব্যে অনুষ্ঠানটি আরও প্রাণবন্ত হয়ে ওঠে। তাঁর উপস্থিতিতে আয়োজক ও ভক্তবৃন্দ সন্তোষ প্রকাশ করেন।
অনুষ্ঠানটি সফলভাবে আয়োজন করায় ডিমলা রাজদেবোত্তর এস্টেটের সংশ্লিষ্ট কর্মকর্তা, আয়োজক কমিটি এবং উপস্থিত সকল ভক্তবৃন্দকে আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা জানানো হয়।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information

শ্রী শ্রী শ্যামাপূজা উপলক্ষে মাহিগঞ্জে ভক্তিমূলক সঙ্গীতানুষ্ঠান অনুষ্ঠিত

Update Time : ০৪:৫৪:২২ অপরাহ্ন, সোমবার, ৯ নভেম্বর ২০২৬