👥 প্রতিনিধি তালিকা 📰 ই-পেপার
ঢাকা ১২:০৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

শ্যামনগরে স্থানীয় প্রশাসনের সাথে ‘নাগরিক’ প্রকল্পের সংলাপ সভা অনুষ্ঠিত

আরিফুজ্জামান আরিফ,শ্যামনগর,সাতক্ষীরা
  • Update Time : ১০:৪২:০৫ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬
  • / ৪ Time View
Print

মোঃ আরিফুজ্জামান আরিফ,শ্যামনগর,সাতক্ষীরা: সাতক্ষীরার শ্যামনগরে স্থানীয় প্রশাসনের সাথে নাগরিক সমাজের প্রতিনিধিদের এক বিশেষ সংলাপ সভা অনুষ্ঠিত হয়েছে। ১১ নভেম্বর’২৬ সকাল ১০টায় শ্যামনগর উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের হলরুমে নকশীকাঁথার পরিচালক চন্দ্রিকা ব্যানার্জীর সঞ্চালনায় শ্যামনগর ইউনিয়ন নাগরিক কমিটির সভাপতি প্রাক্তন অধ্যাপিকা শাহানা হামিদের সভাপতিত্বে নাগরিক প্রকল্পের আওতায় এ সংলাপে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শারিদ বিন শফিক, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা ওসিসি কর্মকর্তা প্রণব বিশ্বাস, সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আহসান হাবীব, উপজেলা সমাজসেবা অধিদপ্তরের প্রতিনিধি এসএম আরিফউজ্জামান। এম্বাসি অব সুইজারল্যান্ড, গ্লোবাল অ্যাফেয়ার্স কানাডা, ইউরোপীয় ইউনিয়ন এবং নাগরিকতা ও মানুষের জন্য ফাউন্ডেশনের অর্থায়নে ও উই ক্যান বাংলাদেশের সহযোগিতায় নকশীকাঁথার বাস্তবায়নে আয়োজিত এ সংলাপে স্থানীয় সরকার প্রতিনিধি, নাগরিক ফোরামের সদস্য এবং বিভিন্ন প্রান্তিক জনগোষ্ঠীর প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। সংলাপে স্থানীয় নাগরিক ফোরাম ও প্রান্তিক জনগোষ্ঠীর সদস্যরা ইউনিয়ন পরিষদের বিভিন্ন সেবা, সামাজিক নিরাপত্তা কর্মসূচি, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ, বাল্যবিবাহ প্রতিরোধ, প্রজনন স্বাস্থ্য এবং স্থানীয় পর্যায়ে সরকারি বিভিন্ন সুযোগ-সুবিধা নিয়ে অতিথিবৃন্দের কাছে নানা প্রশ্ন ও মতামত তুলে ধরেন।
সভায় অংশগ্রহণকারীরা নিজ নিজ এলাকার বিভিন্ন নাগরিক সমস্যা ও অধিকারের বিষয়টি প্রশাসনের সামনে তুলে ধরেন এবং প্রশাসনও এসব সমস্যা সমাধানে দ্রুত পদক্ষেপ নেওয়ার আশ্বাস প্রদান করে।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information

শ্যামনগরে স্থানীয় প্রশাসনের সাথে ‘নাগরিক’ প্রকল্পের সংলাপ সভা অনুষ্ঠিত

Update Time : ১০:৪২:০৫ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬