ঢাকা ০৪:০০ অপরাহ্ন, রবিবার, ৩১ মে ২০২৬, ১৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

শ্যামনগরে বিদ্যুৎ বিভ্রাটের প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি
  • Update Time : ০১:১৮:৫৭ অপরাহ্ন, রবিবার, ৩১ মে ২০২৬
  • / ৯ Time View
Print

মোঃ আরিফুজ্জামান আরিফ, শ্যামনগর প্রতিনিধিঃ শ্যামনগরে ঘন ঘন বিদ্যুৎ বিভ্রাট ও দীর্ঘ সময়ের লোড শেডিংয়ের প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।শনিবার(৩০মে)বিকাল ৫টায় শ্যামনগর পৌরসভার প্রধান সড়কে এ কর্মসূচির আয়োজন করে শ্যামনগর উপজেলাবাসী,উপজেলা স্বেচ্ছাসেবী এসোসিয়েশন ও স্বেচ্ছাসেবী সংগঠন সমূহ।মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন শরুব ইয়ুথ টীমের পরিচালক এস এম জান্নাতুল নাঈম, সিডিওর পরিচালক গাজী আল ইমরান, উপকূলীয় যুব উন্নয়ন সংস্থার পরিচালক মোঃ জাহিদ হোসেন, ভূরুলিয়া ইয়ুথ সোসািটির পরিচালক রুহুল আমীন, নিরাপদ উপকূল চাই নিউচার সভাপতি মোমিনুর রহমান, শ্যামনগর ব্লাড ব্যাংকের সভাপতি সাইফুদ্দীন সিদ্দিক, উপজেলা রিপোর্টাস ক্লাব সভাপতি এস কে সিরাজ প্রমুখ। সমাবেশে স্থানীয় জনপ্রতিনিধি,ব্যবসায়ী, শিক্ষাথী সহ অন্যান্য পেশাজীবিরা উপস্থিত ছিলেন।বক্তারা বলেন গ্রীস্ম কালের শুরুতেই শ্যামনগর পৌরসভা সহ গ্রামাঞ্চলে মাত্রাতিরিক্ত বিদ্যুতের লোডশেডিং হচ্ছে। দীর্ঘ সময় বিদ্যুৎ বন্ধ থাকার পরও ভূতুড়ে বিল হচ্ছে। শিক্ষার্থীদের লেখাপড়ার ক্ষতি হচ্ছে। হাসপাতালে রোগীদের ভোগান্তি হচ্ছে। এতে জনজীবন দুর্বিষহ হয়ে পড়ছে। বক্তারা এ সময় কয়েকটি দাবী তুলে ধরেন। দাবী সমূহের মধ্যে রয়েছে বিদ্যুতের ভূতুড়ে বিল তৈরী বন্ধ করা,পাওয়ার স্টেশন ৩৩ কেভি থেকে ১০০কেভিতে উন্নীত করণ,বিদ্যুৎ অফিসে অনৈতিক বাণিজ্য বন্ধ করা, গ্রাহক সেবায় হট লাইন চালু করা সহ অন্যান্য দাবী। এ সময় তারা শ্যামনগর আঞ্চলিক কার্যালয়ের ডিজিএম, এজিএমকে প্রত্যাহারের দাবী জানান।এদিকে পল্লী বিদ্যুৎ শ্যামনগরের ডিজিএম জিয়াউল হক বলেন, শ্যামনগরে পৌনে এক লাখ গ্রাহকের জন্য মাত্র ২২ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ পাওয়া যাচ্ছে। তবে প্রায় ৭৫ কিলোমিটার দীর্ঘ বিদ্যুৎ লাইনে প্রাকৃতিক দূর্যোগ ও বিভিন্ন কারণে লাইন ফল্ট হওয়ায় সাময়িকভাবে বিদ্যুৎ সরবরাহে বিঘ্ন ঘটছে। তিনি বলেন শ্যামনগর -কালিগঞ্জ এর মধ্যবতী স্থানে একটি গ্রিড উপকেন্দ্র স্থাপন করা হলে এ সমস্যার সমাধান হবে আশা করা যায়।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information

শ্যামনগরে বিদ্যুৎ বিভ্রাটের প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত

Update Time : ০১:১৮:৫৭ অপরাহ্ন, রবিবার, ৩১ মে ২০২৬