👥 প্রতিনিধি তালিকা 📰 ই-পেপার
ঢাকা ০৭:৩৭ অপরাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

শ্যামনগরে বাসের ধাক্কায় ইজিবাইক চালক নিহত

নিজেস্ব প্রতিনিধি
  • Update Time : ১০:৩৩:৩৮ পূর্বাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২৬
  • / ২৩ Time View
Print

মোঃ আরিফুজ্জামান আরিফ,শ্যামনগর প্রতিনিধিঃ সাতক্ষীরার শ্যামনগরে লোকাল বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে সাগর আলি (৫০) নামে এক ইজিবাইক চালক নিহত হয়েছেন। সোমবার (২ নভেম্বর) সকাল ৬টার দিকে উপজেলার বংশীপুর এলাকায় সোনার মোড় মৎস্য আড়তের পাশে এ দুর্ঘটনা ঘটে।নিহত সাগর আলি শ্যামনগর উপজেলার ঈশ্বরীপুর ইউনিয়নের বংশীপুর গ্রামের শওকত আলির ছেলে।স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সকালে সড়কে ইজিবাইক নিয়ে চলাচলের সময় ভেটখালি থেকে ছেড়ে আসা শ্যামনগর-কালীগঞ্জগামী একটি লোকাল বাসের সঙ্গে তার ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় বাসের চাকা ইজিবাইকের চালক সাগর আলির মাথার ওপর দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।শ্যামনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শাফিউল ইসলাম পাটোয়ারী বলেন, দুর্ঘটনার পর ঘাতক বাসটি দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। বাসটি শনাক্ত ও চালককে আটকের চেষ্টা চলছে।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information

শ্যামনগরে বাসের ধাক্কায় ইজিবাইক চালক নিহত

Update Time : ১০:৩৩:৩৮ পূর্বাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২৬