শ্যামনগরে প্রতিপক্ষের হামলায় আহত ৩, থানায় অভিযোগ
- Update Time : ০৯:০২:১৬ অপরাহ্ন, রবিবার, ৭ জুন ২০২৬
- / ১৩ Time View

মোঃ আরিফুজ্জামান আরিফ, শ্যামনগর প্রতিনিধিঃ
সাতক্ষীরার শ্যামনগর উপজেলার হায়বাতপুর গ্রামে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় তিনজন আহত হয়েছেন। আহতরা বর্তমানে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় শ্যামনগর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।অভিযোগ সূত্রে জানা গেছে, রবিবার (৭ জুন) সকাল ৮টার দিকে একটি বাইসাইকেল ক্রয়কে কেন্দ্র করে বিরোধের জেরে হায়বাতপুর গ্রামের নূরুল ইসলামের ওপর হামলা চালায় একই এলাকার এরশাদ আলী, নাছিমা খাতুন, উসমান ফারুক ও ওমর ফারুক। এ সময় নূরুল ইসলামকে রক্ষা করতে এগিয়ে আসেন তার স্ত্রী লুৎফুন্নেছা ও মা আয়েশা বিবি। অভিযোগ রয়েছে, হামলাকারীরা তাদের ওপরও এলোপাতাড়ি মারধর করে আহত করে।স্থানীয়রা আহতদের উদ্ধার করে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে আহত আয়েশা বিবি বাদী হয়ে চারজনকে অভিযুক্ত করে শ্যামনগর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।শ্যামনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) খালেদুর রহমান অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, “ঘটনার বিষয়ে অভিযোগ গ্রহণ করা হয়েছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।



















