ঢাকা ১১:২০ অপরাহ্ন, শুক্রবার, ২৯ মে ২০২৬, ১৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

শ্যামনগরে তালগাছ ভেঙে এক শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : ১০:১৩:২৫ অপরাহ্ন, শুক্রবার, ২৯ মে ২০২৬
  • / ৮ Time View
Print

মোঃ আরিফুজ্জামান আরিফ, শ্যামনগর প্রতিনিধিঃ সাতক্ষীরার শ্যামনগর উপজেলার ঈশ্বরীপুর ইউনিয়নে ঝড়ের সময় তালগাছ ভেঙে এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (২৯ মে) বিকাল সাড়ে ৪ টার দিকে ঘটনাটি ঘটেছে।নিহত শারমিন ওই এলাকার আব্দুর রউফের মেয়ে।স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার বিকালে দোকান থেকে খাবার কিনে বাড়ি ফেরার পথে শারমিন হঠাৎ বয়ে যাওয়া ঝড়ে পড়ে। এসময় সে একটি তালগাছের নিচে আশ্রয় নিলে প্রবল বাতাসে তালগাছটি ভেঙে তার ওপর পড়ে গেলে সে গুরুতর আহত হয়। পরে পরিবারের সদস্যরা দ্রুত তাকে উদ্ধার করে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information

শ্যামনগরে তালগাছ ভেঙে এক শিশুর মৃত্যু

Update Time : ১০:১৩:২৫ অপরাহ্ন, শুক্রবার, ২৯ মে ২০২৬