ঢাকা ০৫:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

শ্যামনগরে জুয়ার টাকা আদায়ে মোটরসাইকেল কেড়ে নেয়ার অভিযোগ

নিজস্ব প্রতিনিধি
  • Update Time : ১১:০৮:১৭ অপরাহ্ন, রবিবার, ৩১ মে ২০২৬
  • / ৩১ Time View
Print

মোঃ আরিফুজ্জামান আরিফ, শ্যামনগর প্রতিনিধিঃ সাতক্ষীরার শ্যামনগরে অনলাইন জুয়ায় হেরে যাওয়ার বকেয়া টাকা আদায় করতে মোটরসাইকেল কেড়ে নেয়ার ঘটনা ঘটেছে বলে অভিযোগ উঠেছে। এঘটনায় আব্দুল হাকিম (৬০) বাদী হয়ে শ্যামনগর থানায় অভিযোগ দায়ের করেছেন। স্থানীয় সুত্রে জানা, যায় উপজেলার আটুলিয়া ইউনিয়নের উত্তর আটুলিয়ার আব্দুল হাকিম (৬০) এর পুত্র নাহিদ হোসেন (২৫) দীর্ঘদিন যাবত অনলাইন জুয়ায় আসক্ত ছিলেন। তার সাথে একই এলাকার খোকন শেখের পুত্র মিলন শেখের সাথে অনলাইন জুয়ার লেনদেন নিয়ে দীর্ঘদিন যাবত ঝামেলা চলছে। এবিষয়ে কয়েকমাস পুর্বে শ্যামনগর থানার সাবেক দারোগা মোঃ সজিব ও সালিশ করেছেন। যার জের ধরে টাকা আদায়ের জন্য মোটরসাইকেল নেয়ার ঘটনা ঘটেছে। আব্দুল হাকিমের লিখিত অভিযোগ সুত্রে জানা যায় উত্তর আটুলিয়ার খোকন শেখের পুত্র মিলন শেখ (৩৫) কিছুদিন পূর্বে বিবাদী আমার একমাত্র ছেলে নাহিদ হোসেন (২৫) কে আমার অজান্তে জুয়ার খেলায় সম্পৃক্ত করে নেশায় পরিণত করায়। বিবাদীর নামে এর আগে জুয়ার 1xbet এর মাঠের এজেন্ট এর বিষয়ে অনেক নিউজ পেপারে নিউজ হয় কিন্তু টাকার বিনিময়ে বিবাদীকে বিভিন্ন রাজনৈতিক নেতা তাকে আড়াল দিয়ে আসছে। জুয়া খেলার এক পর্যায়ে বিবাদীর উল্লেখযোগ্য পরিমাণ আর্থিক ক্ষতি হয়। এরপর থেকে সে বিভিন্ন সময়ে আমার ছেলের নিকট টাকা দাবি করতে থাকে। যদিও বিবাদীর নিকট আমার ছেলের কিছু টাকা পাওনা ছিল বলে দাবি করা হয়, সে প্রেক্ষিতে আমি জমি বিক্রয় করে প্রায় ৩/৪ (তিন/চার) লক্ষ টাকা পরিশোধ করেছি। কিন্তু তারপরও বিবাদী আমার ও আমার পরিবারের উপর চাপ সৃষ্টি করতে থাকে। গত ২৯/০৫/২০২৬ খ্রিষ্টাব্দ তারিখে আমার ছেলে বাড়ি ফেরার পথে বিবাদী ও তার সহযোগীরা আমার ছেলের গতিরোধ করে। এক পর্যায়ে তারা ভয়ভীতি ও বিভিন্ন ধরনের হুমকি প্রদান করে এবং আমার মালিকানাধীন মোটরসাইকেল (মডেল: DAYANG RUNNER-80 যার আনুমানিক বাজার মূল্য ১,০০,০০০/-) টাকা জোরপূর্বক নিয়ে যায়। পরবর্তীতে মোটরসাইকেল ফেরত চাইলে বিবাদী আমার ছেলেকে প্রাণনাশসহ বিভিন্ন ধরনের ক্ষতির হুমকি প্রদান করে। বর্তমানে আমি ও আমার পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছি। এবিষয়ে শ্যামনগর থানার অফিসার ইনচার্জ মোঃ খালেদুর রহমান বলেন, আব্দুল হাকিম বাদী হয়ে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। এবিষয়ে দ্রুত তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যাবস্থা গ্রহণ করা হবে।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information

শ্যামনগরে জুয়ার টাকা আদায়ে মোটরসাইকেল কেড়ে নেয়ার অভিযোগ

Update Time : ১১:০৮:১৭ অপরাহ্ন, রবিবার, ৩১ মে ২০২৬