ঢাকা ১১:৫৭ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

শ্যামনগরে গুড নেইবারস বাংলাদেশের প্রকল্প অভিষেক উদ্বোধন

Reporter Name
  • Update Time : ০৭:৫৪:২৫ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬
  • / ৩৫ Time View
Print

মোঃ আরিফুজ্জামান আরিফ, শ্যামনগর প্রতিনিধিঃ সাতক্ষীরার শ্যামনগরে গুড নেইবারস বাংলাদেশের প্রকল্প অভিষেক উদ্বোধন করা হয়েছে। ১০ আগস্ট ( সোমবার) গুড নেইবারস বাংলাদেশ (জিএনবি)এর উদ্যোগে শ্যামনগর উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে ‘ডিআরআর-এমওএফএ’ -প্রকল্প এর অভিষেক উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার শামসুজ্জাহান কনক প্রকল্পের আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করেন। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গুড নেইবারস জাপানের এশিয়া সেকশন ম্যানেজার মিস মিয়ুকি সুজিই, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার এনামুল হক, কৃষি অফিসার ওয়ালিউল ইসলাম, মহিলা বিষয়ক কর্মকর্তা শারিদ বিন শফিক, প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. সুব্রত কুমার বিশ্বাস, উপজেলা প্রেস ক্লাবের সভাপতি ছামিউল আযম মনির, সেক্রেটারী এস, এম, মোস্তফা কামাল, রিপোর্টার্স ইউনিটির সভাপতি গাজী আল ইমরান, পদ্মপুকুর ইউনিয়নের ইউপি চেয়ারম্যান আমজাদুল ইসলাম আমজাদ, কৈখালী ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান শাহিনুর রহমানসহ সরকারী বেসরকারি কর্মকর্তা, প্রকল্প কর্মকর্তা বৃন্দ, সংশ্লিষ্ট অংশীজনগণ প্রমূখ।স্থানীয় মালিকানা ও সরকারি অংশীদারিত্ব সুদৃঢ় করে দুর্যোগ ঝুঁকি হ্রাসে কমিউনিটির সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে এ প্রকল্পের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়।উপকূলীয় এ অঞ্চলে প্রকল্পের গুরুত্ব তুলে ধরে আলোচনায় স্থান পায়।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গুড নেইবারস বাংলাদেশের কান্ট্রি হেড বার্টিন গোমেজ। অতিথিবৃন্দ ফিতা কেটে প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।যা কমিউনিটির দুর্যোগ সহনশীলতা অর্জনের যাত্রায় নতুন মাইলফলক হিসেবে বিবেচিত হয়। শ্যামনগর উপজেলার পদ্মপুকুর ও কৈখালী ২ টি ইউনিয়নে প্রকল্পটির সকল কাজ বাস্তবায়ন করা হবে।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information

শ্যামনগরে গুড নেইবারস বাংলাদেশের প্রকল্প অভিষেক উদ্বোধন

Update Time : ০৭:৫৪:২৫ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬