👥 প্রতিনিধি তালিকা 📰 ই-পেপার
ঢাকা ০৮:৩২ অপরাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তনকে স্বাগত জানিয়ে যশোরে যুবলীগের আনন্দ মিছিল

নিজেস্ব প্রতিনিধি
  • Update Time : ১০:৪৭:২৬ অপরাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২৬
  • / ৩২ Time View
Print

যশোর প্রতিনিধি,শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তনকে স্বাগত জানিয়ে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন যশোর জেলা যুবলীগের উদ্যোগে শহরে আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১ নভেম্বর) ভোর ৬টায় যশোর শহরের লালদিঘির পাড় এলাকা থেকে মিছিলটি বের করা হয়। পরে মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পাইপপট্টি এলাকায় হাজী সুমনের বাড়ির সামনে গিয়ে শেষ হয়।

জানা গেছে, যশোর জেলা যুবলীগের সংগঠক, সাবেক ছাত্রনেতা ও যশোর পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর হাজী আলমগীর কবির সুমনের আহ্বানে তার অনুসারী ও যুবলীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা এ মিছিলের আয়োজন করেন।

মিছিলে সামনে থেকে নেতৃত্ব দেন যশোর জেলা যুবলীগের সংগঠক ও শহর যুবলীগের সদস্য শেখ শহীদ।

এ সময় মিছিলে অংশগ্রহণকারী নেতাকর্মীরা শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তনকে স্বাগত জানিয়ে বিভিন্ন স্লোগান দেন।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information

শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তনকে স্বাগত জানিয়ে যশোরে যুবলীগের আনন্দ মিছিল

Update Time : ১০:৪৭:২৬ অপরাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২৬