ঢাকা ০৩:০৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

শাহ এমদাদীয়ার উদ্যোগে দিনব্যাপী রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : ০৫:৪৬:৩৮ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬
  • / ১৬ Time View
Print

★শ্রী সুপণ বিশ্বাস(স্টাফ রিপোর্টার,চট্টগ্রাম।)

মাইজভাণ্ডারী তরিকার প্রবর্তক, গাউছুল আজম মাইজভাণ্ডারী মাওলানা সৈয়দ আহমদ উল্লাহ (ক.)-এঁর জন্মদ্বিশতবার্ষিকী স্মারক কর্মসূচির অংশ হিসেবে মানবিক দায়বদ্ধতা ও আর্তমানবতার সেবায় চট্টগ্রামের বারিক মিঞা বহুমুখী উচ্চ বিদ্যালয়ে দিনব্যাপী স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। এই মহতী উদ্যোগের আয়োজন করে আঞ্জুমানে মোত্তাবেয়ীনে গাউছে মাইজভাণ্ডারী (শাহ এমদাদীয়া) চট্টগ্রাম মহানগরের আওতাধীন বন্দর-পতেঙ্গা থানা কার্যকরী সংসদ।
মাইজভাণ্ডারী শাহ এমদাদীয়া ব্লাড ডোনার্স গ্রুপের ব্যবস্থাপনায় এবং রেড ক্রিসেন্ট সোসাইটি চট্টগ্রামের সার্বিক সহযোগিতায় এই রক্তদান কর্মসূচি বাস্তবায়িত হয়। দিনব্যাপী এই আয়োজনে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে মোট ৪০ব্যাগ রক্ত সংগ্রহ করা হয়। অনুষ্ঠানে প্রধান পৃষ্ঠপোষক হিসেবে ছিলেন গাউছিয়া আহমদিয়া মঞ্জিলের সাজ্জাদানশীন হযরত মওলানা শাহসুফি সৈয়দ এমদাদুল হক মাইজভাণ্ডারী। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন নায়েব সাজ্জাদানশীন ও মাইজভাণ্ডারী ফাউন্ডেশনের চেয়ারম্যান সৈয়দ ইরফানুল হক মাইজভাণ্ডারী। তিনি অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন এবং এমন জনকল্যাণমূলক উদ্যোগ গ্রহণের জন্য আয়োজকদের সাধুবাদ জানান।
রক্তদান কর্মসূচিতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম চেম্বারের পরিচালক এবং আগ্রাবাদ মা ও শিশু জেনারেল হাসপাতালের জয়েন্ট জেনারেল সেক্রেটারি এবং বন্দর থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. জাহিদুল হাসান।
এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বারিক মিঞা বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাইমুনর রশিদ, আঞ্জুমানে মোত্তাবেয়ীনে গাউছে মাইজভাণ্ডারী (শাহ এমদাদীয়া) চট্টগ্রাম মহানগরের সহ-সভাপতি মো. সাইফুল রহমান সাইফু, সাধারণ সম্পাদক মো. দেলোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ সোহেল চৌধুরী, জনসংযোগ ও প্রচার সম্পাদক ও বিজিসি ট্রাস্ট বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা ও গণমাধ্যম অধ্যয়ন বিভাগের শিক্ষক সরওয়ার কামাল, সমাজ কল্যাণ সম্পাদক মুহাম্মদ নাসের তালুকদার, ৩৬ নং ওয়ার্ড বিএনপির সদস্য সচিব মো. শাহজাহান, চট্টগ্রাম মহানগর ছাত্রদলের আহ্বায়ক সাইফুল আলম, যুগ্ম আহ্বায়ক নুর জাফর রাহুল, রাজনীতিবিদ শওকত মান্নান।
আঞ্জুমানে মোত্তাবেয়ীনে গাউছে মাইজভাণ্ডারী (শাহ এমদাদীয়া) এর বন্দর-পতেঙ্গা থানা কার্যকরী সংসদের সভাপতি মো. ফোরকান আহম্মেদ ও সাধারণ সম্পাদক মাসুদ পারভেজের নেতৃত্বে থানা কার্যকরী সংসদের মো. মারুফুল ইসলাম, মো. আজিজুল হাকিম, মো. নাসির উদ্দীন, মো. ছলিম চৌধুরী, মো. আবু বক্কর, মো. আতিকুর রহমান, মো. আলা উদদীন, মো. ইসমাইল, মো. মাঈনুদীন সেলিম, মো. খুরশিদ আলম,  মো. জসিম উদ্দিন, মো. হানিফ হাওলাদার, মো. শাহাদাত হোসেনসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ আয়োজনে সার্বিক সহযোগিতা করেন। এছাড়াও গোসাইলডাঙ্গা শাখা, মুনিরনগর শাখা, দক্ষিণ-মধ্যম হালিশহর শাখা, কাজী গলি শাখা এবং দক্ষিণ হালিশহর শাখার কর্মকর্তাবৃন্দ ও স্বেচ্ছাসেবকরা দিনব্যাপী এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information

শাহ এমদাদীয়ার উদ্যোগে দিনব্যাপী রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত

Update Time : ০৫:৪৬:৩৮ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬