👥 প্রতিনিধি তালিকা 📰 ই-পেপার
ঢাকা ০৬:২৪ অপরাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

শান্তিগঞ্জে টেক্সটাইল শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তি বাড়াতে অংশীজনদের মতবিনিময় সভা

তৌফিকুর,সুনামগঞ্জ
  • Update Time : ০২:৪৯:২৮ অপরাহ্ন, সোমবার, ৯ নভেম্বর ২০২৬
  • / ৩ Time View
Print

শান্তিগঞ্জ প্রতিনিধি:সুনামগঞ্জের শান্তিগঞ্জে আজিজুন্নেছা টেক্সটাইল ভোকেশনাল ইনস্টিটিউট ও সুনামগঞ্জ টেক্সটাইল ডিপ্লোমা ইনস্টিটিউটে শিক্ষার্থী ভর্তি কার্যক্রম ত্বরান্বিত করার লক্ষ্যে সোমবার (৯ নভেম্বর) উপজেলা প্রশাসন ও আজিজুন্নেছা টেক্সটাইল ভোকেশনাল ইনস্টিটিউটের যৌথ উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিল্লোল চাকমার সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বস্ত্র অধিদপ্তরের পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) মোহাম্মদ জাহেদুর রহমান।
সভায় বক্তারা বলেন, বর্তমান যুগে সাধারণ শিক্ষার পাশাপাশি কারিগরি শিক্ষায় দক্ষতা অর্জন করা অত্যন্ত জরুরি। এটি তরুণ প্রজন্মের জন্য দেশ ও বিদেশে কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচন করবে। শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে ভর্তির হার বাড়াতে স্থানীয় অভিভাবক ও শিক্ষার্থীদের মধ্যে কারিগরি শিক্ষার গুরুত্ব তুলে ধরে ব্যাপক প্রচার এবং সম্মিলিত উদ্যোগ নেওয়ার ওপর জোর দেন বক্তারা।
সভায় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ, শিক্ষক প্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। কারিগরি শিক্ষার প্রসার ও সচেতনতা বৃদ্ধিতে সংশ্লিষ্ট সকলের সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে কাজ করার প্রত্যয় ব্যক্ত করা হয়।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information

শান্তিগঞ্জে টেক্সটাইল শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তি বাড়াতে অংশীজনদের মতবিনিময় সভা

Update Time : ০২:৪৯:২৮ অপরাহ্ন, সোমবার, ৯ নভেম্বর ২০২৬