ঢাকা ১১:০৬ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

লিটন মহাজন লিটুর আরোগ্য কামনায় বিশেষ প্রার্থনা

নিজস্ব প্রতিনিধি
  • Update Time : ০৮:৩৯:২৭ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
  • / ১৩ Time View
Print

মিলন বৈদ্য শুভ,রাউজান(চট্টগ্রাম):দক্ষিণ রাউজান কেন্দ্রীয় শ্রীশ্রী মা মগদ্বেশ্বরী ও গঙ্গা মন্দির পরিচালনা পরিষদের সাধারণ সম্পাদক লিটন মহাজন লিটু ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাঁর দ্রুত রোগমুক্তি ও সুস্থতা কামনায় বিশেষ প্রার্থনা ও মঙ্গল কামনা অনুষ্ঠিত হয়েছে।

সম্প্রতি দক্ষিণ রাউজান কেন্দ্রীয় শ্রীশ্রী মা মগদ্বেশ্বরী ও গঙ্গা মন্দির প্রাঙ্গণে এ বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়। এতে মন্দির পরিচালনা পরিষদের নেতৃবৃন্দ, সদস্যসহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মী এবং সনাতনী সম্প্রদায়ের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

প্রার্থনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দক্ষিণ রাউজান কেন্দ্রীয় শ্রীশ্রী মা মগদ্বেশ্বরী ও গঙ্গা মন্দির পরিচালনা পরিষদের সভাপতি সুভাষ চৌধুরী, সহসভাপতি দোলন কৃষ্ণ ঘোষ, অর্থ সম্পাদক সমীর চন্দ্র দে, সাবেক অর্থ সম্পাদক খোকন সেন, সাংগঠনিক সম্পাদক অঞ্জন বিশ্বাস, দেওয়ানপুর এস কে সেন অ্যান্ড কলেজের সহকারী অবসরপ্রাপ্ত শিক্ষক রনজিত কুমার চৌধুরী, শিবু প্রসাদ ভট্টাচার্য, সুজন দে, মন্দিরের পৌরোহিত্যকারী প্রণব চক্রবর্তী, মিলন কান্তি বৈদ্য, রত্না বিশ্বাস, শ্যামল তালুকদার, সুধীর সেন, বিপ্লব মহাজন, দোলন মহাজনসহ মন্দির পরিচালনা পরিষদের অন্যান্য সদস্যরা।

এ সময় বক্তারা লিটন মহাজন লিটুর দ্রুত রোগমুক্তি ও সুস্থতা কামনা করেন। একই সঙ্গে তাঁর অসুস্থতার সময়ে রক্তদানসহ বিভিন্নভাবে সহযোগিতার জন্য যারা এগিয়ে এসেছেন, তাদের প্রতি মন্দির পরিচালনা পরিষদের পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।

প্রার্থনা অনুষ্ঠানে লিটন মহাজন লিটুর দ্রুত আরোগ্য, রোগমুক্তি ও সুস্থতার জন্য সৃষ্টিকর্তার কাছে বিশেষ প্রার্থনা করা হয়। পাশাপাশি তাঁর পরিবারের সদস্যদের মানসিক শক্তি ও কল্যাণ কামনা করা হয়।

এ সময় উপস্থিত সবাই লিটন মহাজন লিটুর দ্রুত সুস্থতা কামনা করে তাঁর জন্য আশীর্বাদ ও মঙ্গল প্রার্থনা করেন।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information

লিটন মহাজন লিটুর আরোগ্য কামনায় বিশেষ প্রার্থনা

Update Time : ০৮:৩৯:২৭ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬