ঢাকা ০২:৪১ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম-সেবা) পাচ্ছেন ঝিনাইদহ ডিবির এসআই ইকলাচুর

নিজস্ব প্রতিনিধি
  • Update Time : ১০:৩৩:২৯ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
  • / ২৬ Time View
Print

রাসেল হোসেন ঝিনাইদহ প্রতিনিধি:সাহসিকতা, সেবামূলক কর্মকাণ্ড এবং কর্মক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ ‘রাষ্ট্রপতির পুলিশ পদক (পিপিএম-সেবা)’ উপাধিতে ভূষিত হয়েছেন ঝিনাইদহ জেলা গোয়েন্দা শাখায় (ডিবি) কর্মরত এসআই (নিরস্ত্র) মোঃ ইকলাচুর রহমান।
আজ ২১ সেপ্টেম্বর ২০২৬ (০৬ আশ্বিন ১৪৩৩) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-২ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনটিতে স্বাক্ষর করেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপপরিচালক/উপসচিব নাসরীন সুলতানা।
প্রজ্ঞাপন সূত্রে জানা যায়, ১ মার্চ ২০২৫ থেকে ২৮ ফেব্রুয়ারি ২০২৬ তারিখ পর্যন্ত সাহসিকতা ও বীরত্ব প্রদর্শন, সেবায় অনন্য নজির স্থাপন, গুরুত্বপূর্ণ ও চাঞ্চল্যকর মামলার তদন্ত এবং উদ্ভাবনী মূলক কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে পুলিশ বাহিনীর মোট ৯২ জন সদস্যকে চারটি ক্যাটাগরিতে (বিপিএম, বিপিএম-সেবা, পিপিএম ও পিপিএম-সেবা) এ পদক প্রদান করা হয়।
এরই অংশ হিসেবে ঝিনাইদহ জেলা গোয়েন্দা শাখার (ডিবি) এসআই (নিরস্ত্র) মোঃ ইকলাচুর রহমান (বিপি-৮৭০৬১০৬৪০৪) ২০২৫ সালের জন্য ‘রাষ্ট্রপতির পুলিশ পদক (পিপিএম)-সেবা’ পদকের জন্য মনোনীত হয়েছেন।
এই অর্জনে সন্তোষ প্রকাশ করে ঝিনাইদহ জেলা পুলিশ ও তার সহকর্মীরা জানান, এ স্বীকৃতি তার কাজের প্রতি নিষ্ঠা ও দায়িত্বশীলতারই প্রতিফল। পদক প্রাপ্তির এই খবর প্রকাশিত হওয়ার পর সহকর্মী ও স্থানীয় সর্বস্তরের মানুষের ভালোবাসায় সিক্ত হচ্ছেন তিনি।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information

রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম-সেবা) পাচ্ছেন ঝিনাইদহ ডিবির এসআই ইকলাচুর

Update Time : ১০:৩৩:২৯ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬