ঢাকা ০২:৫৯ পূর্বাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬, ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

রাজাপুরে স্টার্টআপ বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : ০৯:৪৯:০৬ অপরাহ্ন, শুক্রবার, ১২ জুন ২০২৬
  • / ১০ Time View
Print

মোঃ কামরুল হাসান রানা,রাজাপুর ,ঝালকাঠী:

“মেধা, বিজ্ঞান, উদ্যোগ ও উদ্ভাবনের দেশ, সবার আগে বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঝালকাঠি রাজাপুর উপজেলায় পর্যায়ে উদ্বোধন হয়েছে শিক্ষার্থী ও শিক্ষকদের অংশগ্রহণে স্টার্টআপ বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী বিষয়ক প্রোগ্রাম।

শুক্রবার (১২ জুন) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে এডুকেশনাল এক্সিলেন্স সাপোর্ট স্কিম (ইইএসএস), এসইডিপি ও মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর ঢাকার আয়োজনে এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের সহযোগিতায় এই বিশেষ প্রদর্শনীর উদ্বোধন, পরিদর্শন ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে রাজাপুর উপজেলায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রিফাত আরা মৌরি এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝালকাঠি-১ (রাজাপুর-কাঠালিয়া) আসনের সংসদ সদস্য রফিকুল ইসলাম জামাল।

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কর্মকর্তা মো. শামীম রেজা সজীব, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. মাহমুদুল হাসান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো: আব্দুল্লাহ, উপজেলা কৃষি কর্মকর্তা মোসাঃ শাহিদা শারমিন আফরোজ, রাজাপুর উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আব্দুল হক নান্টু, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি জাহিদুল ইসলাম, রাজাপুর উপজেলা যুবদলের আহ্বায়ক মাছুম বিল্লাহ পারভেজ প্রমুখ।

এছাড়াও অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

দিনব্যাপী এই আয়োজনে রাজাপুর উপজেলা পর্যায়ে শিক্ষার্থী ও শিক্ষকদের অংশগ্রহণে স্টাটাপ বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী বিষয়ক প্রোগ্রামে ০৫টি স্টল স্থান পেয়েছে। প্রদর্শনী বিষয়ক প্রোগ্রামে অতিথিরা বিভিন্ন স্টল পরিদর্শন করেন এবং শিক্ষার্থীদের উদ্ভাবনী প্রকল্প সম্পর্কে খোঁজখবর নেন।

প্রদর্শনী শেষে প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ী ও সেরা উদ্ভাবনী ধারণার অধিকারী শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এতে প্রথম স্থান অধিকার করে আদাখোলা মাধ্যমিক বিদ্যালয়, দ্বিতীয় রাজাপুর মডেল পাইলট উচ্চ বিদ্যালয় এবং তৃতীয় স্থান অধিকার করে রাজাপুর সরকারি পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information

রাজাপুরে স্টার্টআপ বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত

Update Time : ০৯:৪৯:০৬ অপরাহ্ন, শুক্রবার, ১২ জুন ২০২৬