ঢাকা ০৫:২০ পূর্বাহ্ন, রবিবার, ২৪ মে ২০২৬, ৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

রাজাপুরে শ্রেষ্ঠ সহকারী শিক্ষক (মহিলা) নির্বাচিত হলেন-জেসমিন সিকদার

নিজেস্ব প্রতিনিধি
  • Update Time : ০৫:১৯:৩৪ অপরাহ্ন, শনিবার, ২৩ মে ২০২৬
  • / ১৯ Time View
Print

মোঃ কামরুল হাসান রানা,ঝালকাঠি প্রতিনিধি:

২০২৬ সালের প্রাথমিক শিক্ষা পদকের উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ সহকারী শিক্ষিকা (মহিলা) হিসেবে নির্বাচিত হয়েছেন, ঝালকাঠি জেলার রাজাপুর উপজেলার ৩০নং রাজাপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা -জেসমিন সিকদার।

উপজেলা বাছাই কমিটির সিদ্ধান্ত অনুযায়ী শিক্ষা ক্ষেত্রে বিশেষ অবদান, সৃজনশীলতা, শিক্ষার মানোন্নয়ন ও সহশিক্ষা কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় তাকে এ শ্রেষ্ঠত্ব প্রদান করা হয়।
উপজেলা শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, প্রাথমিক শিক্ষার গুণগত মান উন্নয়ন, শিক্ষার্থীদের পাঠদানে আধুনিক ও সৃজনশীল পদ্ধতি প্রয়োগ, শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমে অংশগ্রহণ নিশ্চিতকরণ এবং বিদ্যালয়ের সার্বিক পরিবেশ উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় জেসমিন সিকদার কে এই পদকের জন্য নির্বাচিত করা হয়েছে।

এ বিষয়ে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার বলেন, জেসমিন সিকদার একজন দক্ষ, পরিশ্রমী ও সৃজনশীল শিক্ষিকা। তিনি শিক্ষার্থীদের পাঠদানে নতুন নতুন কৌশল প্রয়োগ করে শিক্ষার মান উন্নয়নে কাজ করে যাচ্ছেন। তার এ অর্জন অন্য শিক্ষকদেরও উৎসাহিত করবে।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information

রাজাপুরে শ্রেষ্ঠ সহকারী শিক্ষক (মহিলা) নির্বাচিত হলেন-জেসমিন সিকদার

Update Time : ০৫:১৯:৩৪ অপরাহ্ন, শনিবার, ২৩ মে ২০২৬