রংপুরে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির বিশেষ সাধারণ সভা
- Update Time : ০৪:৫০:২৯ অপরাহ্ন, সোমবার, ৯ নভেম্বর ২০২৬
- / ১৩ Time View

আজিজ,রংপুর প্রতিনিধি:বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, রংপুর ইউনিটের বিশেষ সাধারণ সভা ও ২০২৬–২০২৮ মেয়াদের ইউনিট কার্যনির্বাহী কমিটি নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৯ নভেম্বর ২০২৬) রংপুর জেলা পরিষদ হলরুমে এ বিশেষ সাধারণ সভা ও নির্বাচন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রংপুর জেলা পরিষদের প্রশাসক জনাব মোঃ সাইফুল ইসলাম।
সভায় রংপুর ইউনিটের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করার লক্ষ্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি ২০২৬–২০২৮ মেয়াদের ইউনিট কার্যনির্বাহী কমিটি নির্বাচন-সংক্রান্ত কার্যক্রম সম্পন্ন করা হয়।
সভায় সংশ্লিষ্ট নেতৃবৃন্দ ও সদস্যরা উপস্থিত থেকে রংপুর ইউনিটের ভবিষ্যৎ কার্যক্রম, সাংগঠনিক উন্নয়ন এবং মানবিক সেবামূলক কর্মকাণ্ডকে আরও সম্প্রসারণের বিষয়ে মতামত তুলে ধরেন।
উল্লেখ্য, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি দীর্ঘদিন ধরে মানবিক সহায়তা, দুর্যোগ মোকাবিলা, স্বাস্থ্যসেবা ও অসহায় মানুষের কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।




















