👥 প্রতিনিধি তালিকা 📰 ই-পেপার
ঢাকা ০৬:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

রংপুরের পীরগঞ্জে ৭নং বড় আলমপুর ইউনিয়নে ফ্যামিলি কার্ড জরিপ কার্যক্রমের শুভ উদ্বোধন

আজিজ,রংপুর প্রতিনিধি:
  • Update Time : ০৫:১৮:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
  • / ১১ Time View
Print

রংপুর জেলার পীরগঞ্জ উপজেলার ৭নং বড় আলমপুর ইউনিয়নে ফ্যামিলি কার্ড কার্যক্রমের আওতায় জরিপ কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর ২০২৬) এ কর্মসূচির উদ্বোধন উপলক্ষে স্থানীয় পর্যায়ে বিভিন্ন নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফ্যামিলি কার্ড জরিপ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন জনাব মো. সাইফুল ইসলাম, প্রশাসক, রংপুর জেলা পরিষদ ও আহ্বায়ক, রংপুর জেলা বিএনপি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মাহামুদুন্নবী চৌধুরী পলাশ, সভাপতি, পীরগঞ্জ উপজেলা বিএনপি ও সদস্য, রংপুর জেলা বিএনপি।
ফ্যামিলি কার্ড কার্যক্রমের আওতায় জরিপের মাধ্যমে উপযুক্ত পরিবারগুলোর তথ্য সংগ্রহ, পরিবারের আর্থসামাজিক অবস্থা যাচাই এবং প্রকৃত সুবিধাভোগীদের চিহ্নিত করার লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়েছে। এ ধরনের কার্যক্রমের মাধ্যমে সাধারণ মানুষের জীবনমান উন্নয়ন, সামাজিক সুরক্ষা জোরদার এবং অসচ্ছল ও নিম্নআয়ের পরিবারগুলোর কল্যাণে কার্যকর ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন উপস্থিত নেতৃবৃন্দ।
এ সময় বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক নেতৃবৃন্দ, স্থানীয় জনপ্রতিনিধি, সামাজিক ব্যক্তিত্ব ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information

রংপুরের পীরগঞ্জে ৭নং বড় আলমপুর ইউনিয়নে ফ্যামিলি কার্ড জরিপ কার্যক্রমের শুভ উদ্বোধন

Update Time : ০৫:১৮:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬