ঢাকা ০১:১০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

যশোর সদর হাসপাতাল থেকে সরকারি সিরিঞ্জ ও প্লাস্টার চুরির সময় নারী আটক

নিজস্ব প্রতিনিধি
  • Update Time : ০৫:২৬:৫৯ অপরাহ্ন, বুধবার, ৩ জুন ২০২৬
  • / ২৩ Time View
Print

যশোর জেলা প্রতিনিধি:
যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল থেকে সরকারি সিরিঞ্জ এবং প্লাস্টার চুরির অভিযোগে দুই নারীকে আটক করেছে হাসপাতাল গার্ড পুলিশ। বুধবার (০৩ জুন) দুপুর ১:৫০ মিনিটের দিকে হাসপাতালের ভেতর থেকে তাদের হাতেনাতে আটক করা হয়।

আটককৃতরা হলেন— যশোর সদর উপজেলার ফতেপুর ইউনিয়নের চানপাড়া গ্রামের মাসুমের স্ত্রী নাদিরা (৪০) এবং একই উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের বাহাদুরপুর গ্রামের শরিফুলের স্ত্রী জ্যোতি (৩০)।

হাসপাতাল ও পুলিশ সূত্রে জানা গেছে, দুপুরে ওই দুই নারী হাসপাতাল থেকে সরকারি সিরিঞ্জ এবং প্লাস্টার চুরি করে গোপনে বাইরে নিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন। এ সময় হাসপাতালে দায়িত্বরত গার্ড পুলিশের সন্দেহ হলে তাদের তল্লাশি করে মালামালসহ আটক করা হয়।

পরবর্তীতে আটককৃতদের হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. আহসান কবির বাপ্পির অফিসে নিয়ে যাওয়া হয়। সেখানে আরএমও-এর জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেন যে, সরকারি এই সম্পত্তিগুলো বাইরে চড়া দামে বিক্রয়ের উদ্দেশ্যে তারা চুরি করে নিয়ে যাচ্ছিলেন।

যশোর জেনারেল হাসপাতালের আরএমও ডা. আহসান কবির বাপ্পি চুরির বিষয়টি নিশ্চিত করে জানান, আটককৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। সরকারি মালামাল চুরির বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষ কঠোর অবস্থানে রয়েছে বলেও তিনি জানান।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information

যশোর সদর হাসপাতাল থেকে সরকারি সিরিঞ্জ ও প্লাস্টার চুরির সময় নারী আটক

Update Time : ০৫:২৬:৫৯ অপরাহ্ন, বুধবার, ৩ জুন ২০২৬