👥 প্রতিনিধি তালিকা 📰 ই-পেপার
ঢাকা ১০:২১ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

যশোরে পুলিশের ব্যাপক তল্লাশি অভিযান, ৩২ মোটরসাইকেল জব্দ, দুজন গ্রেপ্তার ও মাদক উদ্ধার

Reporter Name
  • Update Time : ১০:২১:০৩ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
  • / ০ Time View
Print

মাসুদ রানা যশোর জেলা প্রতিনিধি:যশোরের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ দমন এবং সম্ভাব্য নাশকতা প্রতিরোধে জেলাজুড়ে ব্যাপক তল্লাশি অভিযান চালিয়েছে পুলিশ। শুক্রবার বিকেল ৪টা থেকে রাত ৯টা পর্যন্ত জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও স্থানে ৫৪টি চেকপোস্ট বসিয়ে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় ১ হাজার ৯১২টি যানবাহন তল্লাশি করে ৩২টি মোটরসাইকেল জব্দ, ২১টি মোটরসাইকেলের বিরুদ্ধে মামলা এবং দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। পাশাপাশি উদ্ধার করা হয়েছে ৩০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট।

জেলা পুলিশ সূত্রে জানা গেছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে শুক্রবার বিকেল থেকে জেলার গুরুত্বপূর্ণ সড়ক, মোড় ও প্রবেশপথে বিশেষ তল্লাশি কার্যক্রম শুরু হয়। অভিযানে যানবাহনের কাগজপত্র ও প্রয়োজনীয় বৈধতা যাচাইয়ের পাশাপাশি সন্দেহভাজন ব্যক্তি ও যানবাহনের ওপর বিশেষ নজরদারি রাখা হয়। 

অভিযান শেষে রাত ৯টার দিকে যশোর শহরের মণিহার এলাকায় আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে অভিযানের বিস্তারিত তুলে ধরেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মিরাজুল ইসলাম।

তিনি বলেন, যেকোনো ধরনের নাশকতা ও অরাজকতা প্রতিরোধে পুলিশের একাধিক দল মাঠে সক্রিয় রয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে গুরুত্বপূর্ণ স্থানে নজরদারি ও তল্লাশি কার্যক্রম জোরদার করা হয়েছে। সম্প্রতি যশোরের আদালত এলাকায় ককটেল বিস্ফোরণের প্রসঙ্গ টেনে তিনি বলেন, আদালত এলাকায় ককটেল বিস্ফোরণের ঘটনা ছিল অনাকাঙ্ক্ষিত। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ইতোমধ্যে নয়জনকে আটক করা হয়েছে। অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

অতিরিক্ত পুলিশ সুপার আরও বলেন, জনগণের শান্তি, শৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ নিরলসভাবে কাজ করছে। যেকোনো ধরনের অপরাধ ও নাশকতামূলক কর্মকাণ্ড প্রতিরোধে পুলিশের তৎপরতা অব্যাহত থাকবে।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল ইসলাম, কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেনসহ পুলিশের অন্যান্য কর্মকর্তারা।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information

যশোরে পুলিশের ব্যাপক তল্লাশি অভিযান, ৩২ মোটরসাইকেল জব্দ, দুজন গ্রেপ্তার ও মাদক উদ্ধার

Update Time : ১০:২১:০৩ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬