👥 প্রতিনিধি তালিকা 📰 ই-পেপার
ঢাকা ০৭:৩৪ অপরাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

মানিকছড়িতে নানা আয়োজনে জাতীয় যুব দিবস উদযাপন, ৪ উদ্যোক্তাকে ৪ লাখ টাকা ঋণ বিতরণ

নিজেস্ব প্রতিনিধি
  • Update Time : ০৮:২৫:০০ পূর্বাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২৬
  • / ২৩ Time View
Print

জসীমউদ্দীন,মানিকছড়ি:খাগড়াছড়ির মানিকছড়িতে উৎসাহ-উদ্দীপনা ও নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়েছে জাতীয় যুব দিবস–২০২৬। দিবসটি উপলক্ষে যুব র‍্যালি, আলোচনা সভা, যুব উদ্যোক্তাদের মাঝে ঋণের চেক এবং প্রশিক্ষণার্থীদের মধ্যে সনদপত্র বিতরণ করা হয়েছে।
রবিবার (১ নভেম্বর) সকালে উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‍্যালির আয়োজন করা হয়। র‍্যালিটি উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক ঘুরে উপজেলা পরিষদ মিলনায়তনে এসে শেষ হয়। পরে সেখানে দিবসটির তাৎপর্য তুলে ধরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মন্টু বিকাশ চাকমার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সঞ্চালনা করেন মো. রবিউল হোসেন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আফরোজ ভুঁইয়া।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা মৎস্য কর্মকর্তা মাহমুদুল হাসান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা কাজী মাসুদুর রহমান, সফল যুব উদ্যোক্তা আবদুল মান্নান এবং সফল যুব সংগঠক আবদুল হামিদ।
বক্তারা তাঁদের বক্তব্যে বলেন, যুবসমাজ হচ্ছে দেশের উন্নয়ন ও পরিবর্তনের অন্যতম প্রধান শক্তি। তাদের মেধা, শ্রম ও সৃজনশীলতাকে কাজে লাগাতে পারলে দেশ আরও দ্রুত এগিয়ে যাবে। বেকারত্ব দূরীকরণ, আত্মকর্মসংস্থান এবং নতুন উদ্যোক্তা তৈরিতে যুব উন্নয়ন অধিদপ্তরের প্রশিক্ষণ ও ঋণ সহায়তা কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তাই তরুণদের কারিগরি ও পেশাগত দক্ষতা অর্জনের পাশাপাশি স্বাবলম্বী হওয়ার মানসিকতা নিয়ে এগিয়ে আসতে হবে।
বক্তারা আরও বলেন, দক্ষ ও কর্মক্ষম যুবসমাজ গড়ে তোলা সম্ভব হলে দেশের অর্থনৈতিক ভিত্তি আরও শক্তিশালী হবে। এজন্য যুবকদের প্রশিক্ষণ গ্রহণ করে নিজেদের কর্মসংস্থানের পাশাপাশি অন্যদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতেও এগিয়ে আসার আহ্বান জানান তাঁরা।
আলোচনা পর্ব শেষে চারজন নির্বাচিত যুব উদ্যোক্তার প্রত্যেককে এক লাখ টাকা করে সর্বমোট চার লাখ টাকার যুব ঋণের চেক প্রদান করা হয়। একই সঙ্গে প্রশিক্ষণ সম্পন্নকারী যুবক-যুবতীদের হাতে প্রশিক্ষণ সনদপত্র তুলে দেন অনুষ্ঠানের অতিথিরা।
‘দক্ষ যুব গড়বো দেশ, সবার জন্য বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত এ কর্মসূচির মধ্য দিয়ে যুবসমাজকে দক্ষতা অর্জন, আত্মনির্ভরশীলতা ও দেশ গঠনে আরও সক্রিয় ভূমিকা পালনে উৎসাহিত করা হয়।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information

মানিকছড়িতে নানা আয়োজনে জাতীয় যুব দিবস উদযাপন, ৪ উদ্যোক্তাকে ৪ লাখ টাকা ঋণ বিতরণ

Update Time : ০৮:২৫:০০ পূর্বাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২৬