মাইজভাণ্ডারী গাউছিয়া হক কমিটি বাংলাদেশ নোয়াপাড়া ইউনিয়ন শাখার বার্ষিক সভা অনুষ্ঠিত
- Update Time : ০৩:৪৫:২৭ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬
- / ১৩ Time View

★ শ্রী সুপণ বিশ্বাস- (স্টাফ রিপোর্টার,চট্টগ্রাম।)
মাইজভাণ্ডারী গাউছিয়া হক কমিটি বাংলাদেশ নোয়াপাড়া ইউনিয়ন শাখার বার্ষিক সভা গত ২৪ জুলাই ২০২৬ শুক্রবার বাদে আসর হতে রাউজান উপজেলার নোয়াপাড়া ইউনিয়ন’র ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান
নোয়াপাড়া উচ্চ বিদ্যালয়ের হলরুমে অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন মাইজভাণ্ডারী গাউছিয়া হক কমিটি বাংলাদেশ রাউজান গ জোনের সমন্বয়কারী কাজী মোহাম্মদ আসলাম হোসেন। বিশেষ অতিথি ছিলেন সমন্বয়কারী মোহাম্মদ নাজিম উদ্দিন কালু, সমন্বয়কারী টিটন বৈদ্য, নোয়াপাড়া ইউনিয়ন শাখার উপদেষ্টা এম এ কাইয়ুম সুজা, রাউজান প্রেসক্লাব’র প্রচার ও প্রকাশনা সম্পাদক নুর মোহাম্মদ প্রমুখ। সংগঠনের সভাপতি মোহাম্মদ মুজিবুর রহমানের সভাপতিত্বে এবং সংগঠক মোহাম্মদ মফিজ উদ্দিন এর সঞ্চালনায় এতে অতিথি কর্মকর্তা ও অন্যান্যদের মাঝে আরো উপস্থিত ছিলেন মাওলানা মোহাম্মদ আলমগীর হোসেন, মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন,
মোহাম্মদ আবদুল আহাদ, অনলাইন এক্টিভিষ্ট অঞ্জন দাশ, হারাধন মহাজন বুলু, সাংবাদিক রতন বড়ুয়া, মোহাম্মদ ছালামত আলী,জগন্নাথ বিশ্বাস, মোহাম্মদ জসীম উদ্দিন, মোহাম্মদ ফারুক, মোহাম্মদ এসকান্দর, মোহাম্মদ লোকমান হোসেন, মোহাম্মদ কায়সার, মোহাম্মদ রফিকুল ইসলাম, নুরুল আলম ইয়াছিন , রবিউল হোসেন রাকিব, আকিব হোসেন, আসফাতুল ইসলাম তারিফ, মোহাম্মদ ইমন প্রমুখ। প্রথম অধিবেশনে আলোচনা সভা শেষে দ্বিতীয় অধিবেশনে মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন ‘ কে সভাপতি ও মোহাম্মদ আবদুল আহাদ ‘ কে সাধারণ সম্পাদক করে ২১ সদস্য বিশিষ্ট কার্যকরী পরিষদ ও ৭ সদস্য বিশিষ্ট উপদেষ্টা পরিষদ গঠন করা হয়।
সভা শেষে মিলাদ, কিয়াম ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা মোহাম্মদ আলমগীর হোসেন।



















