👥 প্রতিনিধি তালিকা 📰 ই-পেপার
ঢাকা ০৯:৪১ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

ফেনীতে শ্রীশ্রী লোকনাথ সেবাশ্রম ও মন্দিরের ২১ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন

মিলন বৈদ্য শুভ, রাউজান (চট্টগ্রাম):
  • Update Time : ০৯:২২:৫২ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬
  • / ৪ Time View
Print

ফেনী সদর উপজেলার তুলাবাড়ীয়া গ্রামে অবস্থিত সার্বজনীন শ্রীশ্রী লোকনাথ সেবাশ্রম ও মন্দিরের উন্নয়ন, পরিচালনা এবং ধর্মীয় কার্যক্রমকে গতিশীল করার লক্ষ্যে ২১ সদস্যবিশিষ্ট একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার মনোনীত হিন্দুধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি অ্যাডভোকেট পার্থ পাল চৌধুরীকে প্রধান সমন্বয়ক করে এ কমিটি গঠন করা হয়।

শুক্রবার (২৭ নভেম্বর) তুলাবাড়ীয়া, চেওরিয়া, মধুপুর, মাস্টারপাড়া, সহদেবপুর ও মৌলভীবাজার এলাকার গণ্যমান্য ব্যক্তিদের মতামতের ভিত্তিতে ১১ জন সমন্বয়কের মাধ্যমে এ কমিটি গঠন করা হয়।

নবগঠিত আহ্বায়ক কমিটিতে প্রধান সমন্বয়ক হিসেবে রয়েছেন অ্যাডভোকেট পার্থ পাল চৌধুরী। আহ্বায়ক করা হয়েছে সুভাষ পালকে। যুগ্ম আহ্বায়ক হিসেবে রয়েছেন অরূপ চন্দ্র (সাংবাদিক ও চট্টগ্রাম বিভাগের ক্রাইম রিপোর্টার), বিপ্লব কুমার শীল (ভূমিদাতার ওয়ারিশ) এবং প্রতাপ পাল (বিশিষ্ট ব্যবসায়ী)। সদস্যসচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন বাবু সাধন কুমার নাথ।

কমিটির সম্মানিত সদস্যরা হলেন—প্রণব পাল, বিক্রম পাল, শান্তিরঞ্জন পাল, স্বপন কুমার দাস, অশোক পাল, সুমন পাল সুষম, নিমাই চন্দ্র দাস, অ্যাডভোকেট যুবরাজ দাস, অ্যাডভোকেট রঞ্জিত সূত্রধর, জয়দেব সেন, শুভ বৈষ্ণব, বিনয় শীল, উত্তম কুমার পাল, মিন্টু চন্দ্র পাল, গৌতম দাস ও বিশংকর পাল।

নবগঠিত আহ্বায়ক কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী ৭ মাঘ (২৪ জানুয়ারি ২০২৭) পূজার্চনার মধ্য দিয়ে মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হবে। এছাড়া আগামী ৬ ফাল্গুন (১৯ ফেব্রুয়ারি ২০২৭) সীমিত পরিসরে শ্রীশ্রী লোকনাথ বাবার পূজা শুরু করার পরিকল্পনা রয়েছে। পাশাপাশি আগামী ৯০ দিনের মধ্যে ১০১ সদস্যবিশিষ্ট একটি পূর্ণাঙ্গ কার্যকরী কমিটি ঘোষণা করা হবে।

উল্লেখ্য, ২০১৩ সালে যতীন্দ্র কুমার শীল, প্রয়াত বীর মুক্তিযোদ্ধা নেপাল চন্দ্র শীলের অনুরোধে শ্রীশ্রী লোকনাথ সেবাশ্রম ও মন্দির প্রতিষ্ঠার জন্য ১৮ দশমিক ৩৩ শতক জমি দান করেন। বর্তমানে তুলাবাড়ীয়া বীণাপানি ক্লাবসংলগ্ন সড়কের অপর পাশে কালীবাড়ি-সংলগ্ন ওই জায়গার অধিকাংশই পুকুর এবং কিছু অংশ ভরাট অবস্থায় রয়েছে।

নবগঠিত আহ্বায়ক কমিটির সদস্যরা শ্রীশ্রী লোকনাথ সেবাশ্রম ও মন্দিরের সার্বিক উন্নয়ন, অবকাঠামো নির্মাণ এবং ধর্মীয় কার্যক্রম পরিচালনায় ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information

ফেনীতে শ্রীশ্রী লোকনাথ সেবাশ্রম ও মন্দিরের ২১ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন

Update Time : ০৯:২২:৫২ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬