ফটিকছড়ি আলোর পথের সংগঠন এর উদ্যেগে চোখে ছানি পরার রোগীর অপারেশন সম্পন্ন
- Update Time : ১২:৩৭:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
- / ১০ Time View

চট্টগ্রাম বিশেষ প্রতিনিধি:
আলোর পথে সংগঠনের উদ্যেগে চক্ষু রোগীদের চোখে নতুন আলো ফিরিয়ে দেওয়া মহৎ উদ্যেগ।
গত ১৫ সেপ্টেম্বর ফটিকছড়ি ধর্মপুর মানবিক ও সেবামূলক কার্যক্রমের ধারাবাহিকতায় স্বেচ্ছাসেবী সংগঠন আলোর পথে’র ব্যবস্থাপনায় ও লিও ক্লাব চট্টগ্রাম শাখার সহযোগিতায় ১৫ জন ছানি পরা রোগীর চোখে সফল অস্ত্রোপচার সম্পন্ন করা হয়েছে।
গত ১৫ দিন আগে ‘আলোর পথে’র উদ্যোগে আয়োজিত চক্ষু চিকিৎসা কার্যক্রমে চোখ পরীক্ষা ও চিকিৎসকের পরামর্শের মাধ্যমে চোখে ছানি রোগী শনাক্ত করা হয়।
পরবর্তীতে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা ও চিকিৎসকের পরামর্শের ভিত্তিতে ১৫ জন রোগীর চোখের অস্ত্রোপচারের জন্য চব্যবস্থা করা হয়। সফলভাবে অস্ত্রোপচার সম্পন্ন হওয়ায় রোগীদের মধ্যে ফিরে এসেছে স্বাভাবিক ভাবে দেখার নতুন প্রত্যাশা। আয়োজক সূত্রে জানা যায়, আর্থিকভাবে অসচ্ছল অনেক মানুষ চোখে ছানি পড়ার পরও অর্থের অভাবে সময়মতো অস্ত্রোপচার করাতে পারেন না। এসব মানুষের কথা বিবেচনা করে ‘আলোর পথে’ তাদের পাশে দাঁড়ানোর উদ্যোগ নেয়। সংগঠনটির ব্যবস্থাপনায় এবং লিও ক্লাব চট্টগ্রাম শাখার সহযোগিতায় পর্যায়ক্রমে প্রয়োজনীয় চিকিৎসা ও অস্ত্রোপচারের ব্যবস্থা করা হয়।অস্ত্রোপচার সম্পন্ন হওয়া রোগী ও তাদের স্বজনরা এ উদ্যোগের জন্য সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা বলেন, আর্থিক সীমাবদ্ধতার কারণে চোখের চিকিৎসা নিয়ে দীর্ঘদিন দুশ্চিন্তায় ছিলেন তারা। সহযোগিতা পাওয়ায় এখন নতুন আশার সঞ্চার হয়েছে। ‘আলোর পথে’র দায়িত্বশীলরা বলেন, **মানুষের পাশে দাঁড়ানো এবং অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের জন্য প্রয়োজনীয় সেবা নিশ্চিত করাই সংগঠনটির অন্যতম লক্ষ্য।** সমাজের মানুষের সহযোগিতা ও বিভিন্ন প্রতিষ্ঠানের অংশগ্রহণে ভবিষ্যতেও স্বাস্থ্যসেবাসহ বিভিন্ন মানবিক কার্যক্রম পরিচালনা করা হবে। এ উদ্যোগে সহযোগিতার জন্য **লিও ক্লাব চট্টগ্রাম শাখা, চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী এবং সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা** প্রকাশ করেছে ‘আলোর পথে’ সংগঠন। ১৫ জন ছানি রোগীর সফল অস্ত্রোপচারের এই উদ্যোগকে স্থানীয় পর্যায়ে মানবিক ও সেবামূলক কার্যক্রমের একটি গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। আলোর পথে সকল সদস্যরা তাদের সংগঠনের সভাপতি লায়ন সিজারুল আলম কে ধন্যবাদ জ্ঞাপন করেন। সামনে আরো বৃহৎ আকারে চিকিৎসা ক্যাম্প করার আশা করেন সকল সদস্যরা।



















