প্রতিকুল আবহাওয়ার দুর্যোগ ময় মুহুর্তে কৃষি অফিসারের মাঠ পরিদর্শন।
- Update Time : ০৭:৫৫:২৬ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬
- / ২৫ Time View

বিশেষ প্রতিনিধি,মঠবাড়ীয়া পিরোজপুর:বৈরী আবহাওয়া লাগাতার বৃষ্টিপাতের কারনে আমন ধানের ব্যাপক ক্ষয়ক্ষতি নিরুপন করার লক্ষে অদ্য ২১/১১/২৬ ইং তারিখ সাপলেজা ইউনিয়নের বিভিন্ন এলাকা পরিদর্শন করেন কৃষি উপসহকারী কর্মকর্তা বাবু কিশোর কুমার অধিকারী।
এ সময় সাপলেজার বিভিন্ন স্হান পরিদর্শন সহ কৃষকের ধানক্ষেতের বেহাল অবস্হা স্ব চোক্ষে দেখেন ও পরাামর্শ প্রদান করেন।
তিনি আগামী রবি মৌসুমে কৃষকের চাহিদা অনুযায়ী রবিশস্য চাষের পরামর্শ প্রদান করেন ও তাদের চাহিদা নিরুপন করে সরকারী সাহায্য প্রদানের আশ্বাস দেন।
উল্লেখ্য মোসাঃ সামনুনেছা সুমি,উপজেলা কৃষি কর্মকর্তা,মঠবাড়ীয়া পিরেজপুর এর নির্দেশে এলাকায় আসেন এবং কৃষকের ক্ষয়ক্ষতির বিষয়টি তাহাকে অবগত সহ যথাযথ ব্যাবস্হা গ্রহনের সুপারীশ করবেন বলে কৃষকদের আশ্বাস্ত করেন।
গত কয়েকদিন ধরে লাগাতার বৃষ্টি পাতের কারনে কর্তন কৃত ধান,খেসারী ডাল,অন্যন্য ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।
এবং মাঠে পানি জমে যাওয়ার কারনে ধানের ব্যাপক ক্ষতির সম্ভাবনা দেখা দিয়েছে।




















