পীরগন্জে মেটাল ফার্মটেক লি: আইশার ট্রাক্টরের ফ্রি সার্ভিস ক্যাম্পেইন অনুষ্ঠিত।
- Update Time : ০৮:৪৮:৪৬ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
- / ১৬৪ Time View

মোঃরবিউল ইসলাম পীরগন্জ উপজেলা প্রতিনিধি পীরগন্জ ঠাকুরগাঁও :আজ ১৯শে সেপ্টেম্বর রোজ শনিবার ঠাকুরগাঁও জেলার পীরগন্জ উপজেলার ১১নং বৈরচুনা আজলাবাদ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণে মেটাল ফার্মটেক লিমিটেডের আইশার ট্রাক্টরের ফ্রি সার্ভিস ক্যাম্পইন অনুষ্ঠিত হয়েছে।উক্ত ফ্রি সার্ভিস ক্যাম্পইন এ উক্ত এলাকার ও এর আশেপাশের প্রায় ১৪০ টি হাল চাষের আইশার ট্রাক্টর ও মালামাল পরিবহনের আইশার ট্রাক্টর ফ্রি সার্ভিস করিয়ে নেন।এছাড়া ফ্রি সার্ভিস উপলক্ষে স্পেয়ার পার্টসের উপর বিশেষ ডিসকাউন্ট করা হয়।এছাড়া উপকারভোগী গ্রাহকদের জন্য কোম্পানির পক্ষ থেকে দুপুরের খাবার ও টিশার্ট ও ক্যাপ দেওয়া হয়।উক্ত ফ্রি সার্ভিস ক্যাম্পইনে ঠাকুরগাঁও মেটাল ফার্মটেক লিমিটেডের (আরএম)রিজিওনাল ম্যানেজার জনাব ফাহিম আহমেদ উপস্থিত ছিলেন। এছাড়া রিজিওনাল পার্টস ইনচার্জ, রিজিওনাল সার্ভিস ইন্জিনিয়ারি,স্পেয়ার পার্টস ডিলার,মার্কেটিং অফিসার উপস্থিত ছিলেন। ফ্রি সার্ভিস করতে আসা ট্রাক্টর মালিকগণ সন্তুষ্টি প্রকাশ করে বলেন আইশার ট্রাক্টর তাঁদের ভাগ্য পরিবর্তন করেছে।এছাড়া দীর্ঘস্থায়ী ইন্জিন সার্ভিস ও তেল সাশ্রয়ী ট্রাক্টর হওয়ায় সবচেয়ে লাভজনক হিসেবে আইশার ট্রাক্টর সবার সেরা বলে অভিহিত করেন।এছাড়াও বাংলাদেশের কৃষিতে আধুনিকতার অন্যতম অংশীদার মেটাল ফার্মটেক লিমিটেড বলে অভিহিত করেন গ্রাহকগণ।ভবিষ্যতে কৃষি ও কৃষকের আধুনিকতার বৈপ্লবিক পরিবর্তন করার অঙ্গীকার করেন মেটাল ফার্মটেক লিমিটেডের কতৃপক্ষ।























