👥 প্রতিনিধি তালিকা 📰 ই-পেপার
ঢাকা ০১:০২ পূর্বাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

দেশত্যাগের সময় দর্শনা ইমিগ্রেশনে ছাত্রলীগের সদস্য গ্রেপ্তার

নিজেস্ব প্রতিনিধি
  • Update Time : ০৯:১৯:৪৩ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬
  • / ২৬ Time View
Print

মোঃ আসাদুজ্জামান আসাদ:চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি:-চুয়াডাঙ্গার দর্শনা আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে ভারতে যাওয়ার সময় সন্ত্রাস বিরোধী আইনসহ একাধিক মামলার আসামি মোঃ তাওহীদুল ইসলাম বুখারী (৩৬) নামে এক বাংলাদেশি নাগরিককে আটক করেছে পুলিশ। গ্রেফতারকৃত মো. তাওহীদুল ইসলাম বুখারী টাঙ্গাইল জেলার আদি টাঙ্গাইল গ্রামের মো. আজাদ বুখারীর ছেলে। তাওহীদুল ইসলাম বুখারী নিষিদ্ধ সংগঠন টাঙ্গাইল জেলা ছাত্রলীগের সদস্য বলে জানা গেছে।শনিবার (২৪ অক্টোবর) বিকেল আনুমানিক ৩টার দিকে দর্শনা আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্টে তাঁর পাসপোর্ট ও ভিসা যাচাইয়ের সময় তাঁকে আটক করা হয়।দর্শনা ইমিগ্রেশন চেকপোস্টের সহকারী উপপরিদর্শক (এএসআই) তারেক মাহমুদ জানায়,আটক তাওহীদুল ইসলাম বুখারীর বিরুদ্ধে টাঙ্গাইল সদর থানায় সন্ত্রাস বিরোধী আইনসহ একাধিক মামলা রয়েছে। তার পাসপোর্ট নম্বর- A21193139, ভিসা নং- VN3569516) ভারত গমনের উদ্দেশ্যে দর্শনা ইমিগ্রেশন চেকপোস্টের বহির্গমন ইমিগ্রেশন ডেস্কে উপস্থিত হন। উক্ত ব্যক্তির বহির্গমন ইমিগ্রেশন যাচাই-বাছাইকালে ইমিগ্রেশন অফিসারের সন্দেহ হলে পিসিপি আর যাচাই করে সংশ্লিষ্ট মামলার তথ্যের ভিত্তিতে তাঁকে আটক করা হয়।দর্শনা ইমিগ্রেশন চেকপোস্টের আইসি মোহাম্মদ তুহিন জানান, ভারতে যাওয়ার সময় ওই বাংলাদেশি নাগরিককে আটক করা হয়েছে। তাঁর বিরুদ্ধে টাঙ্গাইল সদর থানায় সন্ত্রাস বিরোধী আইনে মামলা রয়েছে।আটকের পর তাঁর বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে প্রক্রিয়াধীন রয়েছে বলে জানা গেছে।এ বিষয়ে দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জানান, টাঙ্গাইল সদর থানায় আসামির বিরুদ্ধে মামলা রয়েছে। ইমিগ্রেশন পুলিশ তাঁকে আমাদের হেফাজতে দিয়েছে। এ ঘটনায় টাঙ্গাইল সদর থানা পুলিশকে বিষয়টি অবহিত করা হয়েছে এবং তারা এসে পৌঁছালে আসামিকে তাদের কাছে হস্তান্তর করা হবে।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information

দেশত্যাগের সময় দর্শনা ইমিগ্রেশনে ছাত্রলীগের সদস্য গ্রেপ্তার

Update Time : ০৯:১৯:৪৩ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬