দেবীশহর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে সততা স্টোর শুভ উদ্বোধন
- Update Time : ০৪:৪৭:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
- / ১১ Time View

জি এম আব্বাস উদ্দিন সাতক্ষীরা জেলা প্রতিনিধি:সাতক্ষীরা জেলার দেবহাটা উপজেলায় দেবীশহর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে সততা স্টোর শুভ উদ্বোধন।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার স্কুলের ছাত্র-ছাত্রীদের জন্য ন্যায্য মূল্যে স্বাস্থ্যসম্মত খাদ্যদ্রব্য ক্রাই করার জন্য এই উদ্যোগ গ্রহণ করেছে এবং এই বরাদ্ধে সরকার সততা চেষ্টা এর জন্য ২৫০০০ টাকা স্কুল ম্যানেজিং কমিটির কাছেদুর্যোগ ব্যবস্থা কমিটির মাধ্যমে হস্তান্তর করেছেন,খাদ্যদ্রব্যের মূল্য তালিকা লেখা থাকবে ছাত্র-ছাত্রীরা মূল্য তালিকা দেখে ক্রয় করবে।
২২ শে সেপ্টেম্বর (মঙ্গলবার) সকাল ১১ টায় দেবিশহর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক অনিমা সিংহের সভাপতিত্বে ও সহ কারি শিক্ষক লুৎফর রহমানের সঞ্চালনায় দেবহাটা উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে সততা স্টোর শুভ উদ্বোধন করা হয়।
অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চৌধুরী আল মাহমুদ এসি ল্যান্ড দেবহাটা উপজেলা। বিশেষ অতিথি ছিলেন দেবহাটা উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি অধ্যাপক চন্দ্রকান্তি মল্লিক ,সহ সভাপতি নজরুল ইসলাম,দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য মেহেদী হাসান সুইট , দেবহাটা উপজেলা সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক ও দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য এম আমিরুল ইসলাম , স্কুল কমিটির সভাপতি কামাল হোসেন, দাতা সদস্য সুভাষ চন্দ্র ঘোষ, সহকারি প্রধান শিক্ষক সুকুমার ঘোষ, শিক্ষক বিলকিস বানু জয়দেব সরকার সঞ্জয় হালদার উত্তম সরকার।
উক্ত অনুষ্ঠানে অতিথিগন বক্তব্য বলেন সততা এস্টোরের মাধ্যমে আজ যে শুভ সূচনা হলো এটি শুধু সততা এস্টোরের মধ্যেই সীমাবদ্ধ রাখলে হবে না আমাদের প্রতিটি ঘর থেকেই সততার চর্চা করতে হবে তাহলে আগামী বাংলাদেশ হবে সুখ এবং সমৃদ্ধীর বাংলাদেশ।



















