দেবহাটায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত
- Update Time : ০৫:১৮:৩৪ অপরাহ্ন, শনিবার, ৭ নভেম্বর ২০২৬
- / ২৩ Time View

দেবহাটায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে উপজেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা ও দেশাত্মবোধক গানের অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ৭ ই নভেম্বর শনিবার সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার মিলন সাহার সভাপতিত্ব ও দেবহাটা উপজেলা রিসোর্স কর্মকর্তা মহিতোষ কর্মকারের, সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন দেবহাটা থানার ওসি (তদন্ত) ফরিদুল ইসলাম, দেবহাটা উপজেলা বি এনপির সাবেক আহবায়ক শেখ সিরাজুল ইসলাম,সাবেক সদস্য সচিব মহিউদ্দিন সিদ্দিকী মোল্লা,দেবহাটা মুক্তিযোদ্ধা সংসদের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা আব্দুল বারী, সাতক্ষীরা জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি আলহাজ্ব মাহবুবুল আলম, দেবহাটা উপজেলা জামায়াতের আমীর মাওঃ অলিউল ইসলাম, দেবহাটা উপজেলা বি এনপির সাবেক যুগ্ম আহবায়ক শহিদুল ইসলাম, সাবেক দেবহাটা উপজেলা যুবদলের সাধারন সম্পাদক আব্দুল হাবিব মন্টু, দেবহাটা উপজেলা কৃষি অফিসার শওকত ওসমান, দেবহাটা উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা প্রদীপ কুমার দাম, উপজেলা যুব উন্নয়ন অফিসার আহমেদ তাহমীর সিদ্দিকী, দেবহাটা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ, যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আব্দুল মাবুদ গাজী, বীর মুক্তিযোদ্ধা তৌফিক এলাহী, ব, দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, উপজেলা ছাত্রদলের আহবায়ক ইমরান ফরহাদ, জুলাই যোদ্ধা আবিদ হাসান তানভীর, বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, বিভিন্ন দপ্তরের সরকারী কর্মকর্তা ও সুধীগন





















