ঢাকা ০৩:৫৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

দুমকি মক্তবে নিরাপত্তা নিয়ে প্রশ্ন, বলাৎকারচেষ্টার অভিযোগে শিক্ষক গ্রেপ্তার ‎

Reporter Name
  • Update Time : ০৯:২০:৩৪ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬
  • / ২৩ Time View
Print

‎মোঃ সজিব সরদার
‎স্টাফ রিপোর্টারঃ পটুয়াখালীর দুমকি উপজেলায় এক মক্তব শিক্ষকের বিরুদ্ধে ছাত্রকে বলাৎকারের চেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত শিক্ষক ইব্রাহিম (৫০)কে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন স্থানীয়রা।

‎সোমবার (২৭ জুলাই) সকালে উপজেলার মুরাদিয়া ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের মোহেব্বিয়া হাফেজিয়া ইলমুল ক্বিরাত দীনিয়া মাদরাসায় এ ঘটনা ঘটে।

‎স্থানীয় সূত্রে জানা যায়, সকালে মক্তবে পাঠদানের জন্য অভিযুক্ত শিক্ষক এক ছাত্রকে নিজ বাসায় ডেকে নেন। বৃষ্টির কারণে অন্য কোনো শিক্ষার্থী উপস্থিত না থাকায় শিশুটি একা ছিল। এ সুযোগে শিক্ষক তার সঙ্গে বলাৎকারের চেষ্টা করেন বলে অভিযোগ ওঠে। এ সময় শিশুটি চিৎকার করে সেখান থেকে পালিয়ে গিয়ে পরিবারের সদস্যদের বিষয়টি জানায়।

‎খবর পেয়ে স্থানীয়রা অভিযুক্ত শিক্ষককে আটক করে বিদ্যুতের খুঁটির সঙ্গে বেঁধে রাখেন। পরে দুমকি থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে হেফাজতে নিয়ে থানায় নিয়ে যায়।

‎দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিম উদ্দিন জানান, এ ঘটনায় ভুক্তভোগী শিশুর মা বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন। অভিযুক্ত শিক্ষক বর্তমানে পুলিশের হেফাজতে রয়েছেন। তদন্ত শেষে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information

দুমকি মক্তবে নিরাপত্তা নিয়ে প্রশ্ন, বলাৎকারচেষ্টার অভিযোগে শিক্ষক গ্রেপ্তার ‎

Update Time : ০৯:২০:৩৪ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬