ঢাকা ১১:৩১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

দর্শনা হল্ট স্টেশনে মাদকের রমরমা কারবার: কালো থাবায় ধ্বংসের মুখে ছাত্র ও যুবসমাজ

Reporter Name
  • Update Time : ১০:৩২:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
  • / ২১ Time View
Print

মোঃ জসিম উদ্দিন, ক্রাইম রিপোর্টারঃ চুয়াডাঙ্গা জেলার দর্শনা হল্ট স্টেশনের রেললাইনের দু’পাশ এখন মাদকের মুক্তাঞ্চলে পরিণত হয়েছে। দিন-রাত ২৪ ঘণ্টাই প্রকাশ্যে এখানে বেচাকেনা হচ্ছে ক্ষতিকর ইয়াবা, গাঁজা ও ফেনসিডিল। মাদকের এই মারাত্মক থাবায় এলাকার ছাত্র ও তরুণদের ভবিষ্যৎ চরম হুমকির মুখে পড়েছে।
স্থানীয়দের অভিযোগ, দীর্ঘ দিন ধরে রেললাইনের সংলগ্ন এলাকায় একটি শক্তিশালী মাদক চক্র সক্রিয় রয়েছে। পথচারী ও যাত্রীদের চোখ এড়িয়ে বা প্রকাশ্যেই তারা ভাসমান ও নির্দিষ্ট আস্তানার মাধ্যমে এই ব্যবসা পরিচালনা করছে। কোনোভাবেই থামানো যাচ্ছে না এই অবৈধ কারবার।
অভিভাবক ও স্থানীয় সাধারণ জনগণ ক্ষোভ প্রকাশ করে জানান, মাদক ব্যবসায়ীদের খপ্পরে পড়ে বহু ছাত্র ও যুবকের জীবন ধ্বংসের মুখে। পরিবারগুলোতে নেমে এসেছে অশান্তি আর হতাশা। মাদক বিক্রেতাদের দ্রুত গ্রেপ্তার ও হল্ট স্টেশন এলাকাকে মাদকমুক্ত করতে প্রশাসন ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আশু হস্তক্ষেপ এবং কঠোর অভিযানের জোর দাবি জানিয়েছেন এলাকাবাসী।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information

দর্শনা হল্ট স্টেশনে মাদকের রমরমা কারবার: কালো থাবায় ধ্বংসের মুখে ছাত্র ও যুবসমাজ

Update Time : ১০:৩২:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬