তানোরে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের আয়োজনে মহান মে দিবস উদযাপন
- Update Time : ০৭:১১:১১ অপরাহ্ন, শুক্রবার, ১ মে ২০২৬
- / ১০ Time View

মোঃ এরশাদ আলী,স্টাফ রিপোর্টারঃ
মহান মে দিবস ২০২৬, ১৮৮৬ সালে যুক্তরাষ্ট্রের শিকাগো শহরের হেগ মার্কেটে তৎকালীন শ্রমিকরা ৮ ঘন্টা কর্মের দাবিতে আন্দোলন করলে ওই আন্দোলনে গুলি করে অনেক শ্রমিককে নিহত করা হয়। সেই থেকে মহান মে দিবস সারা বিশ্বে চির স্মরণীয় হয়ে আছে। সেই ধারাবাহিকতায় সারা বিশ্বে যথাযথ মর্যাদায় পহেলা মে মহান মে দিবস উদযাপিত হয়ে আসছে। বাংলাদেশেও মহান মে দিবস নানা আয়োজনে যথাযথ মর্যাদায় পালন করা হয়।
আজ রাজশাহীর তানোর উপজেলার বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশ, তানোর শাখার আয়োজনে মহান মে দিবসের রেলি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আজ সকালে তানোর উপজেলা চত্বর থেকে রেলি শুরু হয়ে তানোর থানার মোড় হয়ে তানোর গোল্লাপাড়া বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় তানোর উপজেলা চত্বরে এসে আলোচনা শুরু হয়। রেলি ও আলোচনায় তানোর উপজেলার অনেক শ্রমিক , কৃষক ও নানা পেশার মানুষ অংশগ্রহণ করেন। মে দিবসে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী-১ (তানোর গোদাগাড়ী) আসনের এমপি এবং বাংলাদেশ জামাতে ইসলামীর কেন্দ্রীয় সিনিয়র নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান। প্রধান অতিথি উপস্থিত অনেকের আলোচনা ও শ্রমিকদের অভিযোগ শুনেন এবং প্রধান অতিথি মৌখিক অনেক দিক নির্দেশনা মূলক গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন। এমপি অধ্যাপক মুজিবুর রহমান এলাকার যে কোন অভিযোগ লিখিত আকারে শ্রমিকদের দিতে বলেন। সেই মর্মে এমপি মহোদয় সমাধান করার আশ্বাস প্রদান করেন। মে দিবসে সভাপতিত্ব করেন জনাব কাজী আফজাল হোসেন, সভাপতি- বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন, তানোর উপজেলা শাখা। আলোচনায় একাধিক ভক্তরা মহান মে দিবসের তাৎপর্য ও গুরুত্ব তুলে ধরেন। বক্তারা শ্রমিকদের ন্যায্য অধিকার আদায়ের পক্ষে কথা বলেন এবং শ্রমিকদের ন্যায্য অধিকার আদায় যে কোন মুহূর্তে শ্রমিক, কৃষক সহ নানা পেশার মানুষের অধিকার আদায়ে পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন। বক্তারা আরো বলেন প্রশাসনের সকল কর্মকর্তাদের নিজ নিজ দায়িত্ব সততার সহিত পালন করতে হবে। সুশৃঙ্খলভাবে আলোচনা শেষে মহান মে দিবসের কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয়।









