ঢাকা ০৫:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

ঝুম বৃষ্টিতেও কমেনি ঈদের খুশি: খুতবা শেষে কোলাকুলি ও আনন্দ ভাগাভাগি

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : ১১:৫৬:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬
  • / ৬৮ Time View
Print

নিজস্ব প্রতিবেদক, নবাব:
সকাল থেকেই আকাশে মেঘের আনাগোনা, সাথে কাটেনি হালকা টিপটিপ বৃষ্টির আমেজ। তবে প্রকৃতির এই বৈরী রূপ দমাতে পারেনি ধর্মপ্রাণ মানুষের উৎসবের আমেজকে। হালকা বৃষ্টি আর মেঘলা আকাশ উপেক্ষা করেই নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার দক্ষিণ বাহাগিলি বসুনিয়া পাড়া ঈদগাহ মাঠে অত্যন্ত সুন্দর ও শান্তিপূর্ণ পরিবেশে পবিত্র ঈদুল আজহার প্রথম প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে।
সকাল থেকেই গুঁড়ি গুঁড়ি বৃষ্টি পড়লেও মুসল্লিদের ঈদগাহ মাঠে আসার ঢল থামেনি। ছাতা মাথায় দিয়ে কিংবা হালকা বৃষ্টিতে ভিজেই শত শত ধর্মপ্রাণ মুসলিম হাসিমুখে ঈদগাহ মাঠে সমবেত হন। প্রকৃতির এই মৃদু বাধা যেন ঈদের খুশিকে আরও বাড়িয়ে দিয়েছিল। নির্ধারিত সময়েই উৎসবমুখর পরিবেশে ঈদের নামাজ শুরু হয় এবং অত্যন্ত সুশৃঙ্খলভাবে তা সম্পন্ন হয়।

নামাজ শেষে খুতবা ও মোনাজাতে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া করা হয়। মোনাজাত শেষ হতেই ঈদগাহ মাঠজুড়ে ছড়িয়ে পড়ে ঈদের অনাবিল আনন্দ। সমস্ত ভেদাভেদ ভুলে মুসল্লিরা একে অপরের সাথে আন্তরিকভাবে কোলাকুলি করেন এবং ঈদের শুভেচ্ছা ও আনন্দ ভাগাভাগি করে নেন।
হালকা মেঘ আর টিপটিপ বৃষ্টির এই মনোরম আবহাওয়ায় ঈদের প্রথম জামাত সুন্দরভাবে শেষ করতে পেরে মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করেন উপস্থিত মুসল্লি ও ঈদগাহ কমিটির নেতৃবৃন্দ। নামাজ ও কোলাকুলি শেষে সবাই মুখে তৃপ্তির হাসি নিয়ে নিজ নিজ বাড়ির উদ্দেশ্যে রওনা হন।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information

ঝুম বৃষ্টিতেও কমেনি ঈদের খুশি: খুতবা শেষে কোলাকুলি ও আনন্দ ভাগাভাগি

Update Time : ১১:৫৬:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬