👥 প্রতিনিধি তালিকা 📰 ই-পেপার
ঢাকা ০৫:২৬ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ঝিনাইদহে মর্মান্তিক দুর্ঘটনা,প্রাণ গেল ছাত্রদল নেতা সৌরভের,বান্ধবী আহত

রাসেল হোসেন, ঝিনাইদহ প্রতিনিধি
  • Update Time : ১১:২৬:৪৬ পূর্বাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬
  • / ৫ Time View
Print

রাসেল হোসেন,ঝিনাইদহ:ঝিনাইদহ ভেটেরিনারি কলেজের সামনে নিয়ন্ত্রণ হারিয়ে স্পিড ব্রেকোরে ছিটকে পড়ে সৌরভ (২৮) নামের চুয়াডাঙ্গা পৌর ছাত্রদলের এক নেতা নিহত হয়েছেন। এ ঘটনায় সাথে থাকা রিয়া নামের এক নারী গুরুতর আহত হয়ে ঝিনাইদহ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। মঙ্গলবার (১০ নভেম্বর) বিকেলে ঝিনাইদহ ভেটেরিনারি কলেজসংলগ্ন সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত সৌরভ চুয়াডাঙ্গা পৌর ছাত্রদলের একজন সক্রিয় নেতা ছিলেন।

প্রত্যক্ষদর্শী ও হাসপাতাল সূত্রে জানা যায়, বিকেলে সৌরভ ও তার বান্ধবী রিয়া মোটরসাইকেলে করে ঝিনাইদহ ভেটেরিনারি কলেজ এলাকায় ঘুরতে আসেন। তারা ঝিনাইদহ-চুয়াডাঙ্গা মহাসড়কের ভেটেরিনারি কলেজ গেটের সামনে পৌঁছালে সেখানকার একটি স্পিড ব্র্রেকার অতিক্রম করার সময় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় ছিটকে পড়েন। এতে দুজনেই গুরুতর জখম হন।

স্থানীয় লোকজন দ্রুত এগিয়ে এসে তাদের উদ্ধার করেন এবং ঝিনাইদহ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. রাজিব চক্রবর্তী সৌরভকে মৃত বলে ঘোষণা করেন।
এ বিষয়ে হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. রাজিব চক্রবর্তী জানান, হাসপাতালে নিয়ে আসার আগেই সৌরভের মৃত্যু হয়েছিল। গুরুতর আহত অপর নারী রিয়া বর্তমানে চিকিৎসাধীন আছেন এবং তার অবস্থাও আশঙ্কাজনক।
এই আকস্মিক দুর্ঘটনায় নিহতের পরিবার ও স্থানীয় রাজনৈতিক মহলে গভীর শোকের ছায়া নেমে এসেছে। পুলিশ ঘটনাস্থল ও দুর্ঘটনা কবলিত বিষয়টি খতিয়ে দেখছে।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information

ঝিনাইদহে মর্মান্তিক দুর্ঘটনা,প্রাণ গেল ছাত্রদল নেতা সৌরভের,বান্ধবী আহত

Update Time : ১১:২৬:৪৬ পূর্বাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬