👥 প্রতিনিধি তালিকা 📰 ই-পেপার
ঢাকা ০৪:৫৯ অপরাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ঝিনাইদহের সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও সংবাদ কর্মীর স্মরণে শোকসভা ও দোয়া মাহফিল

রাসেল হোসেন, ঝিনাইদহ প্রতিনিধি
  • Update Time : ১০:১৪:৩১ অপরাহ্ন, শনিবার, ৭ নভেম্বর ২০২৬
  • / ১৩ Time View
Print

ঝিনাইদহে দীপায়ন সাংস্কৃতিক একাডেমির প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক বি.এম. আনোয়ার হোসেনের স্মরণে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার রাতে ঝিনাইদহ জেলা শিল্পকলা একাডেমিতে এ অনুষ্ঠানের আয়োজন করে ঝিনাইদহের সাংস্কৃতিক পরিবার।এতে স্মৃতিচারণ এবং তার আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। অনুষ্ঠানে দীপায়ন সাংস্কৃতিক পরিবারের সদস্যসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

এসময় বক্তব্য রাখেন দীপায়ন সাংস্কৃতিক একাডেমির সভাপতি মিলন হোসেন,অংকুর নাট্য একাডেমির সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন জুলিয়াস,গনশিল্পি নাট্য একাডেমির সভাপতি আব্দুস সালাম,মানবাধিকার নাট্য পরিষদের সভাপতি রুবেল পারভেজ,সিও সংস্থার নির্বাহী পরিচালক শামসুল আলম,সাংবাদিক ফয়সাল আহমেদ, সুর্যোদয় নাট্য একাডেমির সভাপতি হায়দার আলী,জাগরণ সাংস্কৃতিক একাডেমির সভাপতি লাল্টু হোসেন,কাঞ্চনপুর নাট্যদলের সভাপতি তারেক হাসান পল্লব,প্রেস ইউনিটির সভাপতি সাহিদুল এনাম পল্লব প্রমুখ।

অনুষ্ঠানে উপস্থিত ব্যক্তিরা মরহুমের সাংস্কৃতিক কর্মকাণ্ড ও অবদানের কথা স্মরণ করেন। পাশাপাশি তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
প্রসঙ্গত,গত ২৬ অক্টোবর স্ট্রোকজনিত কারণে মৃত্যুবরণ করেন সাংবাদিক বি.এম. আনোয়ার হোসেন।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information

ঝিনাইদহের সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও সংবাদ কর্মীর স্মরণে শোকসভা ও দোয়া মাহফিল

Update Time : ১০:১৪:৩১ অপরাহ্ন, শনিবার, ৭ নভেম্বর ২০২৬