👥 প্রতিনিধি তালিকা 📰 ই-পেপার
ঢাকা ০৭:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ঝালকাঠিতে জিয়া মঞ্চের উদ্যোগে বিপ্লব ও সংহতি দিবস পালন

মোঃ কামরুল হাসান রানা ঝালকাঠি জেলা প্রতিনিধি।
  • Update Time : ০৬:১২:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
  • / ৪ Time View
Print

ঝালকাঠিতে ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন করেছে জিয়া মঞ্চ।এ উপলক্ষে সোমবার বিকেলে ঝালকাঠি প্রেসক্লাব মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা জিয়া মঞ্চের আহ্বায়ক মো. জুয়েল মিয়া জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট মো. সৈয়দ হোসেন। বিশেষ অতিথি ছিলেন জেলা যুবদলের সদস্যসচিব অ্যাডভোকেট আনিসুর রহমান খান।

অনুষ্ঠানে বক্তব্য দেন নলছিটি উপজেলা জিয়া মঞ্চের আহ্বায়ক কামরুল ইসলাম সোহাগ,ঝালকাঠী জিয়া মঞ্চের যুগ্ম আহবায়ক এবং সমাজ সেবক – আব্দুল্লাহ আল রূমান,বিবিএস অনার্স ,এম বি এস (ব্যবস্থাপনা)ও রাজাপুর উপজেলা জিয়া মঞ্চের আহ্বায়ক রফিকুল ইসলাম খোকন। অনুষ্ঠান পরিচালনা করেন জেলা জিয়া মঞ্চের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. হাবিবুর রহমান।

সভায় বক্তারা বলেন, সারাদেশে আওয়ামী লীগ নৈরাজ্য সৃষ্টির পাঁয়তারা করছে। জিয়া মঞ্চ তাদের প্রতিহত করবে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ছিলেন একজন দেশপ্রেমিক ও মানবিক মানুষ। তাঁর আদর্শ ধারণ করে জিয়া মঞ্চ এগিয়ে যাবে।
বক্তারা আরও বলেন, দেশে সন্ত্রাস ও দুর্নীতির কোনো স্থান থাকবে না। মানুষ নিরাপদে বসবাস করবে। সন্ত্রাসের বিরুদ্ধে রাজপথে থাকার প্রত্যয় ব্যক্ত করেন জিয়া মঞ্চের নেতাকর্মীরা।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information

ঝালকাঠিতে জিয়া মঞ্চের উদ্যোগে বিপ্লব ও সংহতি দিবস পালন

Update Time : ০৬:১২:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬