👥 প্রতিনিধি তালিকা 📰 ই-পেপার
ঢাকা ০৯:০৮ পূর্বাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

জীবননগর পৌর বিএনপির সভাপতি-সেক্রেটারির নেতৃত্বে মোটরসাইকেল শোডাউন

জীবননগর প্রতিনিধি
  • Update Time : ১০:১৩:৪৫ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬
  • / ৮ Time View
Print

দেশব্যাপী ‘আওয়ামী সন্ত্রাস, নৈরাজ্য, অগ্নিসংযোগ ও ভাঙচুরের’ প্রতিবাদে চুয়াডাঙ্গার জীবননগর পৌর বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার আসরের নামাজের পর জীবননগর পৌর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শফিউদ্দীন শফির দোকানের সামনে থেকে এই শোডাউন শুরু হয়। শোডাউনে নেতৃত্ব দেন পৌর বিএনপির সভাপতি শাহজাহান কবীর ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শফিউদ্দীন শফি। শোডাউন শেষে জীবননগর আল্লাহ চত্বরে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তব্য দেন পৌর বিএনপির সভাপতি শাহজাহান কবীর। তিনি বলেন, আওয়ামী লীগ দেশে সন্ত্রাস, নৈরাজ্য, অগ্নিসংযোগ ও ভাঙচুরের মাধ্যমে জনমনে আতঙ্ক সৃষ্টি করার পায়তারা করছে। সবাইকে ঐক্যবদ্ধভাবে এ অপতৎপরতা বন্ধে এগিয়ে আসতে হবে। দেশ ও জনগণের নিরাপত্তা এবং গণতান্ত্রিক পরিবেশ রক্ষায় সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষকদলের আহ্বায়ক আব্দুল হামিদ, পৌর কৃষকদলের সদস্যসচিব নাজমুর সবুর খান, যুবদল নেতা আজমত আলী, রনন, সাইদুর রহমান, পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক সাইদুর রহমান, জীবননগর ডিগ্রি কলেজ ছাত্রদলের সভাপতি সাব্বির হোসেন রিংকু প্রমুখ।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information

জীবননগর পৌর বিএনপির সভাপতি-সেক্রেটারির নেতৃত্বে মোটরসাইকেল শোডাউন

Update Time : ১০:১৩:৪৫ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬