ঢাকা ০১:১২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

জীবননগরে পরিত্যক্ত বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার

নিজস্ব প্রতিনিধি
  • Update Time : ০৫:১৭:১৫ অপরাহ্ন, বুধবার, ৩ জুন ২০২৬
  • / ১৫ Time View
Print

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও তিন রাউন্ড গুলি উদ্ধার করেছে টহলরত বিজিবি। গতকাল মঙ্গলবার দিবাগত রাতে ৫৮ বিজিবির অভিযানে এই অস্ত্র উদ্ধার করা হয়।
জানা গেছে, গত মঙ্গলবার রাত ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে জীবননগর উপজেলার সীমান্ত ইউনিয়নের মেদিনীপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় অভিযান পরিচালনা করে বিজিবির একটি টহল দল। অভিযানকালে মেইন পিলার-৬৩ থেকে প্রায় ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে আব্দুল গণির বাঁশ বাগানের পাশে মাটির নিচে পরিত্যক্ত অবস্থায় একটি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়।
এর মধ্যে রয়েছে একটি সচল ৭.৬৫ বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও তিন রাউন্ড গুলি। পিস্তলের গায়ে ইংরেজিতে “MADE IN ITALY” লেখা রয়েছে। এছাড়া গুলির পেছনে “KF 7.65” লেখা পাওয়া গেছে। উদ্ধারকৃত গুলিগুলো ম্যাগাজিনে লোড করা অবস্থায় ছিল।
অভিযান পরিচালনা করেন জেসিও-৯৪০৩ নায়েব সুবেদার মো. হারুন অর-রশিদ। এসময় তার সঙ্গে বিজিবির অন্যান্য সদস্যরাও উপস্থিত ছিলেন।
বিজিবি সূত্রে জানা গেছে, উদ্ধারকৃত অস্ত্র ও গুলি জব্দ তালিকা মূলে জব্দ করে পরবর্তী আইনগত কার্যক্রমের জন্য জীবননগর থানায় জমা দেওয়ার প্রক্রিয়া চলছে।
বিষয়টি নিশ্চিত করেছেন জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোলায়মান সেখ। তিনি বলেন, গতকাল রাত এগারোটার দিকে ৫৮ বিজিবি মেদিনীপুর ক্যাম্পের নায়েব সুবেদার হারুন অর রশিদ বাদী হয়ে জীবননগর থানায় একটি সাধারণ ডায়েরি করে মালিকবিহীন একটি পিস্তল থানায় জমা দিয়েছেন। এছাড়া বিষয়টি নিয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information

জীবননগরে পরিত্যক্ত বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার

Update Time : ০৫:১৭:১৫ অপরাহ্ন, বুধবার, ৩ জুন ২০২৬