👥 প্রতিনিধি তালিকা 📰 ই-পেপার
ঢাকা ০৯:২৫ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

জীবননগরে কেক কেটে প্রধানমন্ত্রী রহমানের জন্মদিন পালন

জীবননগর প্রতিনিধি
  • Update Time : ০৯:২৫:২৮ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
  • / ০ Time View
Print

চুয়াডাঙ্গা প্রতিনিধি:চুয়াডাঙ্গার জীবননগর উপজেলা ও পৌর বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের ৬২তম জন্মদিন পালন করা হয়েছে। আজ শুক্রবার সন্ধ্যায় জীবননগর উপজেলা বিএনপির কার্যালয়ে প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে কেক কাটা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
এসময় নেতৃবৃন্দ তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন এবং গণতন্ত্র পুনরুদ্ধারে তাঁর অবদানের কথা তুলে ধরেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা কৃষকদলের আহ্বায়ক আব্দুল হামিদ, উপজেলা যুবদলের সদস্যসচিব কামরুজ্জামান, পৌর কৃষক দলের সদস্যসচিব নাজমুর খান সবুর, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আবু তালেব, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব একলাছুর রাসেল, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আশরাফ হোসেন, পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব সুমন বিশ্বাস, পৌর মৎস্য দলের আহ্বায়ক জাহিদ হোসেন, উপজেলা ছাত্রদলের সদস্যসচিব রিমন, জীবননগর ডিগ্রি কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক ইমরান ফরহাদসহ অন্যান্য নেতৃবৃন্দ।
পরে প্রধানমন্ত্রী তারেক রহমানের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও দেশ-জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া করা হয়।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information

জীবননগরে কেক কেটে প্রধানমন্ত্রী রহমানের জন্মদিন পালন

Update Time : ০৯:২৫:২৮ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬