👥 প্রতিনিধি তালিকা 📰 ই-পেপার
ঢাকা ০৩:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

জিএল রায় রোডের উন্নয়নকাজ পরিদর্শনে (রসিক) প্রশাসক মাহফুজউন নবী ডন

Reporter Name
  • Update Time : ০৩:০৪:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬
  • / ২ Time View
Print

রংপুর নগরীর অন্যতম ব্যস্ততম সড়ক জিএল রায় রোডের জাহাজ কোম্পানি মোড় থেকে সাতমাথা মোড় পর্যন্ত চলমান রাস্তা সংস্কার ও উন্নয়নকাজ সরেজমিনে পরিদর্শন করেছেন রংপুর সিটি কর্পোরেশনের (রসিক) প্রশাসক অ্যাডভোকেট মাহফুজ উন নবী ডন। সোমবার (১৬ নভেম্বর) দুপুরে তিনি সড়কটির বিভিন্ন অংশ ঘুরে দেখেন এবং কাজের অগ্রগতি ও গুণগত মান সম্পর্কে খোঁজখবর নেন।
পরিদর্শনকালে রসিক প্রশাসক নির্মাণকাজে ব্যবহৃত উপকরণের মান যাচাই করেন এবং ঠিকাদারি প্রতিষ্ঠান ও সংশ্লিষ্ট প্রকৌশলীদের নির্ধারিত সময়ের মধ্যে টেকসইভাবে কাজ শেষ করার নির্দেশ দেন। তিনি বলেন, নগরবাসীর যাতায়াতের ভোগান্তি লাঘবে এই গুরুত্বপূর্ণ সড়কটির সংস্কারকাজ দ্রুত সম্পন্ন করা জরুরি। কাজের গুণগত মানের ক্ষেত্রে কোনো ধরনের আপস বা গাফিলতি সহ্য করা হবে না বলেও তিনি স্পষ্ট হুঁশিয়ারি দেন।
সড়ক সংস্কারের পাশাপাশি ড্রেনেজ ব্যবস্থা ও ফুটপাত দখলমুক্ত রাখার বিষয়েও তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন, যাতে বর্ষা মৌসুমে জলাবদ্ধতা সৃষ্টি না হয় এবং পথচারীরা নির্বিঘ্নে চলাচল করতে পারেন।
পরিদর্শনকালে রংপুর সিটি কর্পোরেশনের প্রধান প্রকৌশলী, নির্বাহী প্রকৌশলীসহ সংশ্লিষ্ট শাখার ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় থাকা এই সড়কটির উন্নয়নকাজ দ্রুত এগিয়ে চলায় সন্তোষ প্রকাশ করেছেন স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ পথচারীরা।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information

জিএল রায় রোডের উন্নয়নকাজ পরিদর্শনে (রসিক) প্রশাসক মাহফুজউন নবী ডন

Update Time : ০৩:০৪:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬