ঢাকা ০৯:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

জলবায়ু অভিযোজনেই টেকসই কৃষির ভবিষ্যৎ: পবিপ্রবি উপাচার্য

Reporter Name
  • Update Time : ০২:১৪:২৬ অপরাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬
  • / ২৬ Time View
Print

‎মোঃ সজিব সরদার
‎স্টাফ রিপোর্টার : জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবিলা এবং উপকূলীয় অঞ্চলের কৃষি ও খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) গবেষকদের উদ্যোগে “Adaptive Delta Management for a Climate Resilient Agriculture and Food Security in South Central and Southwest Coastal Bangladesh (ADM-CRAFT)” শীর্ষক প্রকল্পের ইন্সেপশন ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছে।

‎রবিবার (১৯ জুলাই) খুলনা বিশ্ববিদ্যালয়ের লিয়াকত আলী অডিটোরিয়ামে আয়োজিত এ ওয়ার্কশপে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এস. এম. হেমায়েত জাহান।

‎প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, “জলবায়ু পরিবর্তনের ক্রমবর্ধমান অভিঘাত মোকাবিলায় অভিযোজন সক্ষমতা জোরদার করার কোনো বিকল্প নেই।

‎তিনি আরও বলেন, টেকসই কৃষি ব্যবস্থা ও খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে গবেষণাভিত্তিক উদ্ভাবন এবং সংশ্লিষ্ট সকল অংশীজনের সমন্বিত উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ।

‎তিনি জলবায়ু অভিযোজন সক্ষমতা বৃদ্ধিতে কৃষক, বিজ্ঞানী, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এবং বেসরকারি উন্নয়ন সংস্থাগুলোর (এনজিও) সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।

‎অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন খুলনা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মো. হারুনুর রশীদ খান এবং পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক মো. আব্দুল লতিফ। তারা প্রকল্পটির গুরুত্ব ও সম্ভাবনা তুলে ধরে উপকূলীয় অঞ্চলের জলবায়ু সহনশীল কৃষি উন্নয়নে এর কার্যকর ভূমিকার কথা উল্লেখ করেন।

‎অনুষ্ঠানে গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন ঢাকাস্থ নেদারল্যান্ডস দূতাবাসের প্রতিনিধি নিলশে কিলেন।

‎এছাড়া খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রেজাউল করিম প্রধান পৃষ্ঠপোষক হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

‎ওয়ার্কশপে প্রকল্পের কী-নোট প্রেজেন্টেশন উপস্থাপন এবং সভাপতিত্ব করেন প্রকল্প পরিচালক ও পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মো. ইকতিয়ার উদ্দিন।

‎অনুষ্ঠানে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-গবেষক, কৃষি বিশেষজ্ঞ, সরকারি কর্মকর্তা, উন্নয়ন সহযোগী প্রতিষ্ঠান এবং সংশ্লিষ্ট অংশীজনরা অংশগ্রহণ করেন।

‎তারা জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় অভিযোজন ভিত্তিক গবেষণা, প্রযুক্তি উদ্ভাবন এবং অংশীদারিত্বমূলক উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information

জলবায়ু অভিযোজনেই টেকসই কৃষির ভবিষ্যৎ: পবিপ্রবি উপাচার্য

Update Time : ০২:১৪:২৬ অপরাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬