ঢাকা ০৯:২১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ৩০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

জমি দখল ও সেনাবাহিনীতে চাকরির প্রলোভনে অর্থ আত্মসাৎ

Reporter Name
  • Update Time : ০৪:৫৯:২৮ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬
  • / ১৩ Time View
Print

চুয়াডাঙ্গার জীবননগর থানায় মশিউর রহমানের বিরুদ্ধে দুটি লিখিত অভিযোগ জমা পড়েছে। এর একটিতে ডিজিএফআইয়ের (DGFI) ভয়ভীতি দেখিয়ে ১৪ বিঘা কৃষিজমি দখলের অভিযোগ করা হয়েছে। অপরটিতে সেনাবাহিনীতে চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে ভুয়া নিয়োগপত্র দিয়ে ৪ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে।
থানা সূত্রে জানা গেছে, উপজেলার পুরন্দরপুর দক্ষিণপাড়ার বাসিন্দা আলম মণ্ডল জীবননগর থানায় দেওয়া লিখিত অভিযোগে উল্লেখ করেন, জমিজমা সংক্রান্ত একটি মামলা চলমান থাকার সুযোগে একই গ্রামের মশিউর রহমান, তার ছেলে নাহিদ হোসেন এবং লিয়াকত হোসেন পরস্পর যোগসাজশে তাকে ডিজিএফআইয়ের ভয়ভীতি দেখিয়ে ১৬ লাখ টাকা দাবি করেন। টাকা দিতে অস্বীকৃতি জানালে ২০২৪ সালের ১৩ এপ্রিল সকালে তারা ১৪ বিঘা আবাদি জমি জোরপূর্বক দখল করে নেয় এবং এরপর থেকে জমিটি তাদের দখলেই রয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
অন্যদিকে, জীবননগর উপজেলার ধোপাখালী পশ্চিমপাড়ার বাসিন্দা নিশান হোসেন থানায় দেওয়া অপর একটি অভিযোগে জানান, পুরন্দরপুর দক্ষিণপাড়ার মশিউর রহমান সেনাবাহিনীতে মেস ওয়েটার পদে চাকরি দেওয়ার আশ্বাস দিয়ে ২০২২ সালে তার কাছ থেকে নগদ ৪ লাখ টাকা নেন। পরে একটি নিয়োগপত্র দিলেও যাচাই-বাছাই করে তিনি সেটি ভুয়া বলে জানতে পারেন।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information

জমি দখল ও সেনাবাহিনীতে চাকরির প্রলোভনে অর্থ আত্মসাৎ

Update Time : ০৪:৫৯:২৮ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬