চুয়াডাঙ্গায় মালবাহী ট্রেনে ছিনতাইকারীদের তাণ্ডব, চালক ও সহকারীকে কুপিয়ে মোবাইল-টাকা ছিনতাই
- Update Time : ১১:২৬:২০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬
- / ৩ Time View

চুয়াডাঙ্গার দর্শনা জংশনে মালবাহী ট্রেনে ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এ সময় ছিনতাইকারীরা ট্রেনের চালক ও তাঁর সহকারীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করে। পরে তাঁদের কাছ থেকে মোবাইল ফোন ও নগদ টাকা ছিনিয়ে নিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা।গতরাত ৩টা ২৫ মিনিটের দিকে দর্শনা জংশনের আউটার সিগন্যালের কাছাকাছি এলাকায় দাঁড়িয়ে থাকা একটি খালি মালবাহী ট্রেনে এ ঘটনা ঘটে। আহতরা হলেন ট্রেনের চালক নজরুল ইসলাম ও সহকারী কবির হোসেন।প্রাপ্ত তথ্য অনুযায়ী, রাতের নির্জন পরিবেশে ছিনতাইকারীরা ট্রেনে উঠে চালক ও তাঁর সহকারীর ওপর হামলা চালায়। একপর্যায়ে তাঁদের ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করে সঙ্গে থাকা নগদ টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেয়।
ঘটনার পর ট্রেনটি উথলী রেলওয়ে স্টেশনের ২ নম্বর লাইনে অবস্থান করছে বলে জানা গেছে।রেলপথে চলন্ত বা দাঁড়িয়ে থাকা ট্রেনে এমন ছিনতাই ও হামলার ঘটনায় রেলওয়ের নিরাপত্তা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা।
তবে এ ঘটনায় আহতদের চিকিৎসার অবস্থা, ছিনতাই হওয়া অর্থের পরিমাণ এবং জড়িতদের পরিচয় সম্পর্কে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।




















