👥 প্রতিনিধি তালিকা 📰 ই-পেপার
ঢাকা ০৭:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

গরুর হালচাষ আজ অতীত, স্মৃতির পাতায় গ্রামবাংলার ঐতিহ্য

মোঃ সজিব সরদার:
  • Update Time : ০৬:১৫:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
  • / ৫ Time View
Print

কালের বিবর্তনে পটুয়াখালী দুমকি থেকে যান্ত্রিকতার আদলে হারিয়ে যাচ্ছে গরুর হালচাষ। দেশের অনেক কিছু ডিজিটালের সুবাতাস বইছে এবং মানুষ ডিজিটালাইজেশন সুবিধা গুলো পাচ্ছে অনেক সহজেই।
‎
‎সেই অগ্রযাত্রা থেমে নেই কৃষিভিত্তিক প্রযুক্তির ক্ষেত্রেও। দিন দিন নতুন যন্ত্র আবিষ্কারের ফলে সারা দেশ থেকে হারিয়ে যাচ্ছে বাঙালির চিরচেনা সেই গরু- লাঙ্গল দিয়ে জমি চাষের চিত্র ।
‎
‎দেশের কৃষি প্রধান অন্যান্য অঞ্চলের মতো পটুয়াখালীর দুমকিতে গরুর লাঙ্গল দিয়ে জমি চাষ আর মই দেওয়া দৃশ্য সবার নজর কাটতো। বাড়ি থেকে বের হয়ে মাঠের দিকে নজর পড়তেই দেখা যেত শত শত কৃষক লোহার ফালা দিয়ে তৈরি করা ধারালো লাঙ্গল কাঠের হাতল আর বাঁশ অথবা কাঠের জোয়ালের মাধ্যমে গরুর কাঁধে বেঁধে দিয়ে জমি চাষ করছে। সে সময় গরু  ছাড়া জমি চাষ করার কথা চিন্তাও করা যেত না।
‎
‎অথচ গরু লাঙ্গলের সাথে কৃষকের চিরচেনা দৃশ্য এখন বিরল। যুগের পরিবর্তনে আর বিজ্ঞানের ক্রমাগত উন্নতির কারণে গরুর লাঙ্গলের স্থান দখল করে নিয়েছে ট্রাক্টর ও পাওয়ার টিলার সহ বিভিন্ন আধুনিক যন্ত্রপাতি। এখন আর কৃষকরা কাকডাকা কুয়াশাচ্ছন্ন ভোরে জমি চাষ করতে মাঠে যায় না।
‎
‎কৃষক এখন তার সুবিধামতো দিন অথবা রাতে যে কোন সময় ট্রাক্টর বা পাওয়ার টিলার নিয়ে মাঠে গিয়ে অল্প সময়ে প্রয়োজনীয় জমি চাষ এবং মই দিয়ে ফসল আবাদ করছে।
‎
‎তবে ওই ট্রাক্টর বা পাওয়ার টিলার দিয়ে জমি চাষে পরিশ্রম এবং সময় কমেছে সত্য। কিন্তু ফসলের গুণগত মান এবং স্বাদ কমে গেছে। তাছাড়া জমির উর্বরতা ও হ্রাস পাচ্ছে দিন দিন।
‎
‎উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের প্রবীণ কৃষক মোঃ নুর ইসলাম হাওলাদার জানান, একসময় দুমকি এলাকায় প্রায় প্রতিটি বাড়িতে প্রতিটি ঘরেই ছিল গরুর লালন পালন। এই গরুগুলো যেন পরিবারের এক একটা সদস্যের মতো ছিল। আর  গরুদিয়ে একরের পর একর জমি চাষাবাদ করা হতো।
‎
‎মুরাদিয়া ইউনিয়নের প্রবীণ কৃষক মোঃ ইউনুস আকন বলেন, যাদের গরু কিম্বা হাল ছিল না তারা জমি চাষের জন্য অন্যদের কামলা দিত পরে তার গরু নিয়ে জমি চাষ করে  হাল মালিকেরা সময়মতো জমি চাষ করে দিত। এতে করে চাষের মৌসুমে তাদের উপরি আয়ের ব্যবস্থাও হতো।
‎
‎আঙ্গারিয়া ইউনিয়নের কৃষক আব্দুল লতিফ খান বলেন, জীবনের সিংহভাগ সময় কেটেছে তার লাঙ্গল জোয়াল আর গরুর পালের সঙ্গে। আমার বয়স যখন ১৩ থেকে ১৫ বছর হবে ওই সময় আমার বাবা অসুস্থ থাকায় সংসারের বড় ছেলে হওয়ায় তখন থেকে চাচাদের সঙ্গে হাল চাষের কাজ করতাম।
‎
‎বাড়িতে হাল চাষের বলূ গরু ছিল তিন জোড়া। চাষের জন্য দরকার হতো ওই বলদ গরুগুলো। একজোড়া বলদ লাঙ্গল-জোয়াল নিয়ে গরুর মুখের তুরি দিয়ে হালচাস করতাম। এখন প্রায় কয়েক বছর হল বয়স আর অসুস্থতার জন্য হালকা ছেড়ে দিয়েছি।
‎
‎যান্ত্রিকতার আগমনে গরু দিয়ে হালচাষ হয় না বললেই চলে। এখন সেই পুরনো স্মৃতিগুলোকে আঁকড়ে ধরে কষ্টের দিনগুলোর কথা মনে করে সময় পার করছি।
‎
‎গরু দিয়ে হাল চাষের উপকারিতা কথা বর্ণনা করে পাঙ্গাসিয়া ইউনিয়নের কৃষক শাহজাহান মুন্সী বলেন, গরু দিয়ে হাল চাষ করলে জমিতে ঘাস কম হতো। হাল চাষ করার সময় গরুর গোবর সেই জমিতে পড়তো। এতে করে জমিতে অনেক জৈব সার হতো, এজন্য ফসল ভালো হতো।
‎
‎ট্রাক্টর দিয়ে চাষ পদ্ধতি শব্দ দূষণের মাধ্যমে পরিবেশ দূষণের অন্যতম কারণ উল্লেখ করে তিনি বলেন, হালের গরুর গোবর আমরা বাড়ি থেকে জমিতে দিতাম। এছাড়া পরিবেশ দূষণ লাঙ্গল-জোয়াল, গরু আর মই দিয়ে চাষ পদ্ধতি টিকিয়ে রেখেছেন।
‎
‎গরু দিয়ে হাল চাষ গ্রামীণ সমাজের কৃষকদের একমাত্র অবলম্বন ছিল। আধুনিকতার ছোঁয়ায় এখন তা বিলুপ্তির পথে। গ্রামীণ এই ঐতিহ্য ধরে রাখা এখন প্রায় দুরুহ। কারন মানুষ এখন সময়ের সাথে পাল্লা দিয়ে চলছে।
‎
‎তবুও কিছু কিছু স্থানীয় কৃষক আমাদের এই ঐতিহ্য লালন করে অনেকে তা ধরে রাখার চেষ্টা করছেন। তবে যান্ত্রিকতার দাপটে ঐতিহ্যের এসব কৃষি উপকরণ কৃষকের ঘরের কতদিন টিকে থাকবে তা ভবিষ্যতেই বলে দেবে।
‎
‎গরু দিয়ে হাল চাষ না থাকায় গ্রামের মানুষের মাঝে অলসতা বিরাজ করছে। গরুর জৈব সার দিয়ে বাড়ির আঙিনায় যে শাকসবজি হতো সেগুলো এখন আর হচ্ছে না। তাই আমাদের এই গ্রামীন ঐতিহ্য গরু দিয়ে হাল চাষ ও গরু পালনের এগুলো টিকিয়ে রাখা প্রয়োজন বলে অভিজ্ঞদের পরামর্শ।
‎
‎ উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ ইমরান হোসেন বলেন, গরু ও লাঙ্গল ছিল পরিবেশ বান্ধব ও ঐতিহ্যবাহী কৃষি পদ্ধতি। তবে আধুনিক প্রযুক্তিতে কম সময়ে কম খরচে বেশি ফলন পাওয়া যাচ্ছে। ভবিষ্যতে কৃষিতে আরো পরিবর্তন আসবে। আধুনিকতার স্রোতে হারিয়ে যেতে বসেছে গ্রাম বাংলার গরু দিয়ে হাল চাষের ঐতিহ্য।
‎

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information

গরুর হালচাষ আজ অতীত, স্মৃতির পাতায় গ্রামবাংলার ঐতিহ্য

Update Time : ০৬:১৫:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬