👥 প্রতিনিধি তালিকা 📰 ই-পেপার
ঢাকা ০৩:২৪ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

কুতুবদিয়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৫৩ পরিবারকে এমপি ফরিদের আর্থিক সহায়তা

নিজেস্ব প্রতিনিধি
  • Update Time : ১০:৪৮:১৪ পূর্বাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬
  • / ২৯ Time View
Print

মহিউদ্দীন,কুতুবদিয়া প্রতিনিধি:কক্সবাজারের কুতুবদিয়া উপজেলার আলী আকবর ডেইল ইউনিয়নে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৫৩টি পরিবারের মাঝে আর্থিক সহায়তা প্রদান করেছেন কুতুবদিয়া-মহেশখালীর সংসদ সদস্য আলমগীর মোঃ মাহফুজউল্লাহ ফরিদ। তিনি নিজের তহবিল থেকে প্রতিটি পরিবারকে ৫ হাজার টাকা করে মোট ২ লাখ ৬৫ হাজার টাকা সহায়তা দেন। পাশাপাশি পরবর্তীতে সরকারি বরাদ্দের মাধ্যমে আরও সহযোগিতা দেওয়ার আশ্বাস দেন তিনি।
বৃহস্পতিবার (২৪ অক্টোবর) অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর হাতে এ সহায়তা তুলে দেওয়া হয়।
এ সময় উপস্থিত ছিলেন কুতুবদিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক ও দক্ষিণ ধুরুং ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ছৈয়দ আহমেদ চৌধুরী, উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও কৈয়ারবিল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জালাল আহমেদ, উপজেলা বিএনপির সদস্য সচিব এম এ সালাম কুতুবী এবং কৈয়ারবিল ইউনিয়ন বিএনপির সভাপতি ও ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শফিউল আলম কুতুবী।
এ ছাড়া অনুষ্ঠানে উপজেলা ও ইউনিয়ন বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতৃবৃন্দসহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর দুর্দশা লাঘবে এ আর্থিক সহায়তা কিছুটা হলেও ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন সংশ্লিষ্টরা। একই সঙ্গে সরকারি সহায়তা দ্রুত নিশ্চিত করার আশ্বস্ত করেন আলমগীর মোহাম্মদ মাহফুজউল্লাহ ফরিদ এমপি।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information

কুতুবদিয়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৫৩ পরিবারকে এমপি ফরিদের আর্থিক সহায়তা

Update Time : ১০:৪৮:১৪ পূর্বাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬