কালিগঞ্জ বাস টার্মিনাল থেকে গাঁজা ও ইয়াবাসহ শ্রমিক ইউনিয়নের সাবেক সম্পাদক আটক
- Update Time : ০৩:৪৮:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬
- / ১৭ Time View

হযরত আলী ক্রাইম রিপোর্টারকালিগঞ্জ
সাতক্ষীরার কালিগঞ্জে মাদকবিরোধী অভিযান চালিয়ে ১০ গ্রাম গাঁজা ও ২৫ পিস ইয়াবাসহ সাদিকুজ্জামান সাদু (৪৫) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (২৫ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে কালিগঞ্জ বাস টার্মিনাল এলাকা থেকে তাকে আটক করা হয়েছে।
আটককৃত সাদিকুজ্জামান সাদু উপজেলার ভাড়াশিমলা ইউনিয়নের মোমরেজপুর গ্রামের আফসার সরদারের ছেলে। তিনি কালিগঞ্জ শ্রমিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক বলে জানা গেছে।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার দুপুরে কালিগঞ্জ বাস টার্মিনাল এলাকায় অভিযান পরিচালনা করে থানা পুলিশের একটি দল।
এ সময় সন্দেহজনকভাবে ঘোরাফেরা করা সাদিকুজ্জামান সাদুকে আটক করা হয়। পরে তার কাছ থেকে ১০ গ্রাম গাঁজা ও ২৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে বলে পুলিশ জানান। কালিগঞ্জ থানা পুলিশ জানায়, আটক ব্যক্তিকে বর্তমানে থানার হেফাজতে রাখা হয়েছে।
এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরসহ আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। আইনি প্রক্রিয়া শেষে তাকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে





















