সংবাদ শিরোনাম :
কালিগঞ্জে আইনশৃঙ্খলা, চোরাচালান ও নাশকতা প্রতিরোধ কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
Reporter Name
- Update Time : ০৪:১২:৪৯ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬
- / ১৪ Time View

মোঃ মহাসিন,খুলনা বিভাগীয়,প্রতিনিধি:সাতক্ষীরার কালিগঞ্জে উপজেলা আইনশৃঙ্খলা কমিটি এবং চোরাচালান, সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধ কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৬ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা তানিয়া আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, চোরাচালান, সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধসহ বিভিন্ন জনস্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করা হয়।
সভায় উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ প্রতিরোধ এবং জননিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে করণীয় নির্ধারণ করা হয়। পাশাপাশি এলাকার বিভিন্ন জনগুরুত্বপূর্ণ সমস্যা নিয়ে আলোচনা ও প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
Tag :




















