👥 প্রতিনিধি তালিকা 📰 ই-পেপার
ঢাকা ১০:৫৯ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

কালিগঞ্জের নাজিমগঞ্জ বাজার ব্যবসায়ী কমিটির নির্বাচন

Reporter Name
  • Update Time : ১০:০২:৫৫ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬
  • / ১২ Time View
Print

মহাসিন,খুলনা বিভাগীয়,প্রতিনিধি:সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার নাজিমগঞ্জ বাজার ব্যবসায়ী কমিটির নির্বাচনে সভাপতি পদে মোঃ মনিরুল ইসলাম এবং সাধারণ সম্পাদক পদে আমিনুর রহমান মুন্না নির্বাচিত হয়েছেন।

প্রাপ্ত ভোটের ফলাফল অনুযায়ী, সভাপতি পদে মোঃ মনিরুল ইসলাম ৪২৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী শেখ নাজমুল ইসলাম বাবু পেয়েছেন ২৮৩ ভোট। এ পদে শেখ রফিকুল ইসলাম ৯৭ ভোট এবং মোঃ আব্দুর রহমান ২৮ ভোট পেয়েছেন।

সহ-সভাপতি পদে দুটি আসনে নির্বাচিত হয়েছেন শেখ আহাদুজ্জামান (৫৩২ ভোট) ও শেখ আবু তাহের (৪৩৮ ভোট)। এ পদে শফিকুল ইসলাম পেয়েছেন ৪২৫ ভোট।

সাধারণ সম্পাদক পদে আমিনুর রহমান মুন্না ৪৯৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর প্রতিদ্বন্দ্বী মোঃ রফিকুরজ্জামান রুমি পেয়েছেন ৩৫৬ ভোট।

যুগ্ম সম্পাদক পদে মোঃ নুরুন্নবী আবু ৩৪৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। এ পদে রবিউল ইসলাম মিন্টু ২৭৫ ভোট এবং মোঃ সিদ্দিকুল ইসলাম ২০২ ভোট পেয়েছেন।

সাংগঠনিক সম্পাদক পদে মোঃ মনিরুজ্জামান খান ৪০২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তাঁর প্রতিদ্বন্দ্বী মোঃ শের আলী ৩০২ ভোট এবং শেখ সিরাজুল ইসলাম ১২৯ ভোট পেয়েছেন।

কোষাধ্যক্ষ পদে মোঃ রজব আলী ৪১৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী মোঃ মাহমুদ উল্লাহ পেয়েছেন ৪১৪ ভোট। মাত্র এক ভোটের ব্যবধানে এ পদে জয়-পরাজয় নির্ধারিত হয়েছে।

দপ্তর সম্পাদক পদে শেখ মনিরুল ইসলাম মিলন ৫১৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর প্রতিদ্বন্দ্বী মোঃ ফারুক হোসেন পেয়েছেন ৩১১ ভোট।

প্রচার সম্পাদক পদে শেখ লুৎফর রহমান ৪৪৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। এ পদে শেখ সাইফুল ইসলাম পেয়েছেন ৩৭৩ ভোট।

এ ছাড়া চারটি নির্বাহী সদস্য পদে সর্বোচ্চ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন নুরুজ্জামান খান (৫৯৯ ভোট), তামজীদ হোসেন মিঠু (৪৫২ ভোট), মোঃ আবুল হোসেন (৪৩৯ ভোট) ও মোঃ ফিরোজ কবির (৪০৬ ভোট)।

নির্বাচনের ফলাফল প্রকাশের পর নবনির্বাচিত কমিটির সদস্যদের অভিনন্দন জানিয়েছেন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা। তাঁরা আশা প্রকাশ করেন, নতুন নেতৃত্বের মাধ্যমে বাজারের ব্যবসায়ীদের স্বার্থ সংরক্ষণ, ব্যবসায়িক পরিবেশ উন্নয়ন এবং বাজারের সার্বিক সমস্যা সমাধানে কার্যকর ভূমিকা রাখা হবে।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information

কালিগঞ্জের নাজিমগঞ্জ বাজার ব্যবসায়ী কমিটির নির্বাচন

Update Time : ১০:০২:৫৫ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬