👥 প্রতিনিধি তালিকা 📰 ই-পেপার
ঢাকা ০৭:৩৭ অপরাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

কারমাইকেল কলেজের ১১০তম প্রতিষ্ঠাবার্ষিকী আগামীকাল

Reporter Name
  • Update Time : ০৬:৪৯:২৫ অপরাহ্ন, সোমবার, ৯ নভেম্বর ২০২৬
  • / ১৩ Time View
Print

আজিজ,রংপুর প্রতিনিধি:রংপুরের ঐতিহ্যবাহী ও প্রাচীন বিদ্যাপীঠ কারমাইকেল কলেজের ১১০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন উপলক্ষে আগামীকাল ১০ নভেম্বর দিনব্যাপী বর্ণাঢ্য কর্মসূচির আয়োজন করা হয়েছে। প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে কলেজ ক্যাম্পাসে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে। এ আয়োজনে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে রংপুরের সংসদ সদস্য, প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, জনপ্রতিনিধি ও বিশিষ্ট ব্যক্তিবর্গের।
আমন্ত্রিত অতিথিদের মধ্যে রয়েছেন রংপুর-৩ আসনের সংসদ সদস্য মো. মাহবুবুর রহমান বেলাল, রংপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মো. সামসুজ্জামান সামু, রংপুর সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট মাহফুজ উন নবী চৌধুরী, রংপুর মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার মো. মাহবুবুর রশীদ, রংপুরের জেলা প্রশাসক ইসরাত জাহান এবং জেলা পরিষদের প্রশাসক মো. সাইফুল ইসলাম।
অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন কারমাইকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড. মো. আবুল হোসেন মণ্ডল।
আয়োজক সূত্রে জানা গেছে, প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি শুরু হবে সকাল ৯টা ৩০ মিনিটে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে। সকাল ৯টা ৪০ মিনিটে অনুষ্ঠানের উদ্বোধন, সকাল ১০টায় আনন্দ শোভাযাত্রা, সকাল ১০টা ৩০ মিনিটে কেক কাটা এবং বেলা ১১টায় আলোচনা সভা অনুষ্ঠিত হবে।
এ ছাড়া দুপুর ২টায় কলেজের বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠানের প্রথম পর্ব শুরু হবে। দিনব্যাপী আয়োজনের সমাপ্তি পর্বে সন্ধ্যা ৬টায় অনুষ্ঠিত হবে ব্যান্ড সংগীতানুষ্ঠান।
উল্লেখ্য, কারমাইকেল কলেজ দীর্ঘদিন ধরে উত্তরাঞ্চলের শিক্ষা, সংস্কৃতি ও জ্ঞানচর্চার অন্যতম গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান হিসেবে সুনাম ধরে রেখেছে। প্রতিষ্ঠার ১১০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত এ বর্ণাঢ্য অনুষ্ঠানকে কেন্দ্র করে শিক্ষক, শিক্ষার্থী, সাবেক শিক্ষার্থী ও সংশ্লিষ্টদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে।
সংশ্লিষ্টদের প্রত্যাশা, ১১০তম প্রতিষ্ঠাবার্ষিকীর এ আয়োজন কলেজের গৌরবোজ্জ্বল ইতিহাস, ঐতিহ্য ও সাংস্কৃতিক চেতনাকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরার পাশাপাশি প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের মধ্যে সম্প্রীতি ও বন্ধনের নতুন সেতুবন্ধন তৈরি করবে।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information

কারমাইকেল কলেজের ১১০তম প্রতিষ্ঠাবার্ষিকী আগামীকাল

Update Time : ০৬:৪৯:২৫ অপরাহ্ন, সোমবার, ৯ নভেম্বর ২০২৬