ঢাকা ১২:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

কাঠালিয়ায় জুলাই সনদ বাস্তবায়নে লিফলেট বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত

নিজেস্ব প্রতিনিধি
  • Update Time : ১১:৪০:৪৯ অপরাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬
  • / ১৮ Time View
Print

মোঃ কামরুল হাসান রানা,ঝালকাঠি প্রতিনিধি

ঝালকাঠি জেলার কাঠালিয়ায় উপজেলায় শ্রমিক দল আয়োজিত “জুলাই সনদ বাস্তবায়ন” শীর্ষক লিফলেট বিতরণ ও আলোচনা সভা রবিবার (১৭ মে) বিকেলে উপজেলা চত্বরে অনুষ্ঠিত সভায় যোগ দিতে সেখানে যান জেলা পরিষদ প্রশাসক ও জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট মো. শাহাদাৎ হোসেন।

এসময় তার সঙ্গে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সৈয়দ হোসেন, কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক নেতা গোলাম আজম সৈকতসহ জেলা ছাত্রদলের নেতৃবৃন্দ।

জেলা পর্যায়ের দলীয় শীর্ষ নেতা শাহাদাৎ হোসেন ও গোলাম আজম সৈকতকে কাছে পেয়ে আনন্দ-উচ্ছ্বাসে মেতে ওঠেন স্থানীয় বিএনপি শ্রমিকদল, ছাত্রদল ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা। নেতাকর্মীদের উপস্থিতিতে উপজেলা পরিষদ চত্বর এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

কাঠালিয়ায় পৌঁছেই জেলা পরিষদ প্রশাসক অ্যাডভোকেট শাহাদাৎ হোসেন উপজেলা নির্বাহী কর্মকর্তার আমন্ত্রণে সৌজন্য সাক্ষাতে মিলিত হন। পরে তিনি তার সফরসঙ্গীদের নিয়ে জেলাপরিষদের ডাকবাংলো পরিদর্শন করেন।

বিকেলে উপজেলা শ্রমিক দল আয়োজিত “জুলাই সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়নে বিএনপি সরকার অঙ্গীকারবদ্ধ” শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন জেলা বিএনপির শীর্ষ নেতা ও জেলা পরিষদ প্রশাসক অ্যাডভোকেট মো. শাহাদাৎ হোসেন।

তিনি তার বক্তব্যে বলেন, জনগণের অধিকার প্রতিষ্ঠা ও গণতন্ত্র পুনরুদ্ধারে বিএনপি সবসময় আন্দোলন-সংগ্রাম চালিয়ে যাচ্ছে। জুলাই সনদের প্রতিশ্রুতি বাস্তবায়নের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণে দল কাজ করে যাচ্ছে বলেও তিনি উল্লেখ করেন।

আলোচনা সভা শেষে নেতৃবৃন্দকে সঙ্গে নিয়ে কাঠালিয়া উপজেলা শহরের বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে “জুলাই সনদ” বাস্তবায়নের দাবিতে লিফলেট বিতরণ করেন শাহাদাৎ হোসেন ও গোলাম আজম সৈকত সহ বিএনপির তৃনমুল নেতৃবৃন্দ।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information

কাঠালিয়ায় জুলাই সনদ বাস্তবায়নে লিফলেট বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত

Update Time : ১১:৪০:৪৯ অপরাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬