👥 প্রতিনিধি তালিকা 📰 ই-পেপার
ঢাকা ০৫:৫৫ অপরাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

হরিপুর অভিযানে ১৫পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক,

নিজেস্ব প্রতিনিধি
  • Update Time : ০৭:৪৫:০৩ পূর্বাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
  • / ৭২ Time View
Print

‎
‎হরিপুর(ঠাকুরগাঁও)প্রতিনিধি:‎ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলায় ১৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
‎শুক্রবার (৩০ অক্টোবর) সন্ধ্যা ৬টার দিকে জেলার হরিপুর উপজেলার ১নং গেদুড়া ইউনিয়নের গেরুয়াডাঙ্গী এলাকায় এ অভিযান চালানো হয়।বিজিবি সূত্রে জানা গেছে, ঠাকুরগাঁও ব্যাটালিয়নের (৫০ বিজিবি) আওতাধীন ডাবরী বিওপির একটি টহল দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায়। সীমান্ত পিলার নম্বর ৩৬৯ থেকে আনুমানিক ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে গেরুয়াডাঙ্গী নামক স্থানে অভিযান চালিয়ে ১৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ ওই ব্যক্তিকে আটক করা হয়েছে।
আটক ব্যক্তির নাম মো. আলতাবুর রহমান (৩৩)। তিনি হরিপুর উপজেলার গেদুড়া ইউনিয়নের পাঁচঘড়িয়া মুন্নাটুলী গ্রামের বাসিন্দা। তাঁর বাবার নাম জয়নুদ্দিন।
‎৫০ বিজিবি ব্যাটালিয়নের পক্ষ থেকে জানা গেছে আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলমান। জব্দকৃত ইয়াবাসহ তাঁকে হরিপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information

হরিপুর অভিযানে ১৫পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক,

Update Time : ০৭:৪৫:০৩ পূর্বাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬